উক্ত আইন ভারতবাসীরা কেন প্রত্যাখ্যান করেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আইন তথা ১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতবাসীরা নানা কারণে প্রত্যাখ্যান করেছিল। ১৯১৯ সালের ভারত শাসন আইন ছিল ভারতবাসীর স্বায়ত্তশাসনে স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ। এই আইনের মাধ্যমে ভারতবাসী আশা করেছিল ভারতবর্ষে একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা গঠিত হবে। সে হিসেবে এই আইনে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন, দ্বৈত শাসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ক্ষমতা বন্টন প্রভৃতি বিষয়াদি এই আইনের স্থান লাভ করে। এর অন্যতম লক্ষ্য ছিল একটি দায়িত্বশীল সরকার গঠন করা। কিন্তু বিষয়টি নানা কারণে ব্যর্থ হয়ে যায়। এ আইনের আওতায় প্রাদেশিক সরকারের বিষয়গুলোকে কৃত্রিমভাবে গঠিত দুটি সংস্থার হাতে অর্পণ করার ফলে সরকারের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। এ আইনের সংসদীয় ও দায়িত্বশীল সরকারের কথা বলা হলেও তখন ভারতের কোনো দল ব্যবস্থা ছিল না। তাই দলীয় রাজনীতির অনুপস্থিতিতে সংসদীয় শাসনব্যবস্থা হুমকির মুখে পড়ে। আবার এ সময় ভারতবর্ষে সংসদীয় ঐতিহ্য না থাকায় আইটি জনকল্যাণ সাধনে ব্যর্থ হয়। এছাড়া প্রাদেশিক বিষয়ের মন্ত্রিসভা ও গর্ভনরের কার্যনির্বাহী পরিষদের মধ্যে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে যথেষ্ট ত্রুটি-বিচ্যুতি ছিল। এদিকে প্রাদেশিক মন্ত্রী পরিষদের সদস্যরা নির্বাচিত হলেও গর্ভনরের কার্যনির্বাহী পরিষদ সদস্যগণ ছিলেন মনোনীত। ফলে তাদের মধ্যে গর্ভনগর সন্তুষ্ট রাখা নিয়েও ক্ষমতার দ্বন্দ্ব,ভুল বোঝাবুঝি ও সংশয় বিরাজ করে। এতে প্রাদেশিক প্রশাসনের অচল অবস্থা সৃষ্টি হয়। অন্যদিকে, দ্বৈত শাসনের গর্ভনরের প্রভূত্বসুলভ ক্ষমতা ও আচরণ জনগণ ও মন্ত্রিপরিষদকে বিষিয়ে তোলে। ফলের সাহিত্য শাসন ও দায়িত্বশীল সরকার গঠন চরমভাবে ব্যর্থ হয় এবং জনগণ এ আইন বিরোধীতা শুরু করে। উক্ত আলোচনা থেকে বোঝা যায়, উনিশ সালের এ আইন অনুসারে প্রদেশে যে আইন পরিষদের সৃষ্টি হয় তার আয়তন বৃদ্ধি পেলেও এর আইন ও অর্থ সংক্রান্ত ক্ষমতা সীমিত হয়ে পড়ে। গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করলে কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসনের ক্ষেত্রে এই আইনের ত্রুটি ছিল। এসব কারণে এ আইনটি ভারতবর্ষের প্রত্যাশা পুরনো ব্যর্থ হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত আইন ভারতবাসীরা কেন প্রত্যাখ্যান করেছিল? বিশ্লেষণ কর।
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর