শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আব্বাস যে দলের কথা জানতে পেরেছে সেটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের আব্বাস যে রাজনৈতিক দলের কথা জানতে পেরেছে সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস যার প্রতিষ্ঠার প্রেক্ষাপট অত্যন্ত ঘটনাবহুল। ব্রিটিশ সরকারের অত্যাচার ও শোষণের প্রতিবাদেই এ ভারতীয় রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা লাভ করে। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার ফলে ভারতবর্ষের উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণি ক্রমেই ইংরেজ বিরোধী হতে থাকে। এছাড়াও ভারতীয়দের বিরুদ্ধে বিভিন্ন কালাকানুন এবং ইলবার্ট বিল পাস হওয়ায় ভারতীয় জনগণের অসন্তোষের মাত্রা আর বৃদ্ধি পায়। ভারতীয় জনগণের এ বিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে দমনের জন্য প্রাক্তন আই. সি.এস কর্মকর্তা অ্যালন অক্টাভিয়ান হিউম ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দেন। আবার ভারতীয় শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু শ্রেণীও এই সময় রাজনৈতিক সংগঠন করে তোলার চেষ্টা করছিল। এর ফলস্রুতিতে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে।উদ্দীপকে ও লক্ষণীয় যে, আব্বাস দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রবন্ধ পড়ে ভারতবর্ষে প্রথম রাজনৈতিক দলের প্রতিষ্ঠার পটভূমি জানতে পেরেছে। অর্থাৎ এটা স্পষ্ট যে, উদ্দীপকে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল সম্বন্ধে জেনেছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আব্বাস যে দলের কথা জানতে পেরেছে সেটি প্রতিষ্ঠার প্রেক্ষাপ…

উদ্দীপক

আব্বাস দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রবন্ধ পড়ে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল সম্পর্কে জানতে পারে। ওই দল প্রতিষ্ঠার পটভূমিও সে জানতে পারে। আর সে আরো জানতে পারে প্রতিষ্ঠালগ্নে দলটির উদ্যোক্তাগণ ঘোষণা করেন যে,ইংরেজ শাসনের প্রতি আনুগত্য বজায় রাখাই হবে দলটির মূল ভিত্তি।

Dhaka · 2022

উত্তর

বাংলার প্রথম গর্ভনর ছিলেন ব্যামফিল্ট ফুলার।

উত্তর

দ্বিজাতি তত্ত্ব হলো ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানে প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

উত্তর

উদ্দীপকের আব্বাস যে রাজনৈতিক দলের কথা জানতে পেরেছে সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস যার প্রতিষ্ঠার প্রেক্ষাপট অত্যন্ত ঘটনাবহুল। ব্রিটিশ সরকারের অত্যাচার ও শোষণের প্রতিবাদেই এ ভারতীয় রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা লাভ করে। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার ফলে ভারতবর্ষের উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণি ক্রমেই ইংরেজ বিরোধী হতে থাকে। এছাড়াও ভারতীয়দের বিরুদ্ধে বিভিন্ন কালাকানুন এবং ইলবার্ট বিল পাস হওয়ায় ভারতীয় জনগণের অসন্তোষের মাত্রা আর বৃদ্ধি পায়। ভারতীয় জনগণের এ বিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে দমনের জন্য প্রাক্তন আই. সি.এস কর্মকর্তা অ্যালন অক্টাভিয়ান হিউম ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দেন। আবার ভারতীয় শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু শ্রেণীও এই সময় রাজনৈতিক সংগঠন করে তোলার চেষ্টা করছিল। এর ফলস্রুতিতে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে।উদ্দীপকে ও লক্ষণীয় যে, আব্বাস দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রবন্ধ পড়ে ভারতবর্ষে প্রথম রাজনৈতিক দলের প্রতিষ্ঠার পটভূমি জানতে পেরেছে। অর্থাৎ এটা স্পষ্ট যে, উদ্দীপকে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল সম্বন্ধে জেনেছে।

উত্তর

ইংরেজ শাসনের প্রতি আনুগত্য বজায় রাখাই হবে উক্ত দলের অর্থাৎ কংগ্রেসের মূলভিত্তি -বক্তব্যটি যথার্থ। ভারতীয় উপমহাদেশে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। তবে এর প্রতিষ্ঠার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার নৈপথ্যের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার প্রতি আনুগত্য প্রদর্শনকারী দলের উদ্ভব ঘটানো।অ্যালান অক্টাভিয়ান হিউমের পরামর্শ মোতাবেক এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জীর প্রচেষ্টায় ব্রিটিশ সরকারের আশীর্বাদপুষ্ঠ ও ভারতের জাতীয় কংগ্রেসের উদ্ভব হয়। এটা ছিল ভারতীয় উঠতি ধনী শ্রেণীর ও ব্রিটিশ অনুগত শিক্ষিত শ্রেণীর আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্বরূপ। প্রথম থেকে কংগ্রেস সরকারের সমালোচনায় নরমপন্থা অবলম্বন করেছিল। কেননা ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্য ছিল এ প্রতিষ্ঠানের মূলভিত্তি। অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল ব্রিটিশ সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান। ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যক্রম প্রধানত যে দুটি নীতির ভিত্তিতে পরিচালিত হয়েছিল তা হলো- সরকারি কর্মকান্ড ও নীতিমালার অত্যন্ত সংযত ভাষায় সমালোচনা করা এবং অপরটি হচ্ছে সরকার নিকট বিভিন্ন সংস্কার দাবি বিনয়ের সাথে উত্থাপন করা। তাই সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায়, ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে প্রশ্নের বক্তব্যটি যথার্থ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।