"ইংরেজ শাসনের প্রতি আনুগত্য বজায় রাখাই হবে দলটির মূলভিত্তি"- দলটির এ ঘোষণা কীভাবে বাস্তবরুপ লাভ করেছিল তা বর্ণনা কর।
উত্তর: ইংরেজ শাসনের প্রতি আনুগত্য বজায় রাখাই হবে উক্ত দলের অর্থাৎ কংগ্রেসের মূলভিত্তি -বক্তব্যটি যথার্থ। ভারতীয় উপমহাদেশে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। তবে এর প্রতিষ্ঠার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার নৈপথ্যের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার প্রতি আনুগত্য প্রদর্শনকারী দলের উদ্ভব ঘটানো।অ্যালান অক্টাভিয়ান হিউমের পরামর্শ মোতাবেক এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জীর প্রচেষ্টায় ব্রিটিশ সরকারের আশীর্বাদপুষ্ঠ ও ভারতের জাতীয় কংগ্রেসের উদ্ভব হয়। এটা ছিল ভারতীয় উঠতি ধনী শ্রেণীর ও ব্রিটিশ অনুগত শিক্ষিত শ্রেণীর আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্বরূপ। প্রথম থেকে কংগ্রেস সরকারের সমালোচনায় নরমপন্থা অবলম্বন করেছিল। কেননা ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্য ছিল এ প্রতিষ্ঠানের মূলভিত্তি। অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল ব্রিটিশ সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান। ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যক্রম প্রধানত যে দুটি নীতির ভিত্তিতে পরিচালিত হয়েছিল তা হলো- সরকারি কর্মকান্ড ও নীতিমালার অত্যন্ত সংযত ভাষায় সমালোচনা করা এবং অপরটি হচ্ছে সরকার নিকট বিভিন্ন সংস্কার দাবি বিনয়ের সাথে উত্থাপন করা। তাই সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায়, ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে প্রশ্নের বক্তব্যটি যথার্থ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"ইংরেজ শাসনের প্রতি আনুগত্য বজায় রাখাই হবে দলটির মূলভিত্তি"- দলটির…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর