উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা অর্থাৎ বঙ্গবন্ধুর মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা - উক্তিটি যথার্থ। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পেছনে প্রাদেশিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ থাকলেও এর অন্যতম কারণ ছিল রাজনৈতিক তথা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন কে নস্যাৎ করা। ইংরেজি শিক্ষার প্রসারের ফলে ভারতীয়রা নিজেদের অধিকারের বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন হলে তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সমগ্র ভারতে বিশেষ করে বাংলা প্রেসিডেন্সিতে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এ সময় বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়। জাতীয়তাবাদী এ আন্দোলন ও বিপ্লবী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। এসব আন্দোলনে ভিত হয়ে ব্রিটিশ শাসকগোষ্ঠী তাদের শাসক কৌশল ভাগ কর এবং শাসনকর নীতি প্রয়োগ করে। বাংলা তথা বঙ্গ প্রদেশ কে বিভক্ত করে ব্রিটিশরা এদেশে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে তাদের শাসক কে দীর্ঘায়িত করার কৌশল গ্রহণ করে এ ছাড়া ঢাকার নবাব স্যার সলিমুল্লাহও বঙ্গভঙ্গের পক্ষে আন্দোলন শুরু করে জনগণকে বোঝাতে চেষ্টা করেন যে, নতুন প্রদেশ সৃষ্টি হলে পূর্ব বাংলার মুসলমানরা নিজেদের ভাগ্য উন্নয়নের সুযোগ পাবে। কিন্তু বঙ্গভঙ্গ বাংলা হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে রাজনৈতিক নেতাদের ও বুদ্ধিজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। শিক্ষিত হিন্দু সমাজ মনে করেন, তাদের দ্রুত বেড়ে ওঠা বৃদ্ধিবৃওিক শক্তিকে ব্যাহত করা এবং এর পাল্টা ব্যবস্থা হিসেবে পূর্ব বাংলার মুসলিম প্রভাব বাড়ানো কে উৎসাহিত করাই সরকার প্রধান লক্ষ্য। আবার বাংলার অধিকাংশ বাণিজ্যের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে, তাই বঙ্গভঙ্গের ফলে তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। আর এভাবেই বঙ্গভঙ্গের দ্বারা ব্রিটিশ শাসকগণ কৌশলে কলকাতা কেন্দ্রিক সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন কে নস্যাৎ করার সুযোগ লাভ করে।উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, প্রাদেশিক কাজ সফলতর করার পাশাপাশি বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশরা ভাগ কর ও শাসন কর কৌশল প্রয়োগ করতে চেয়েছিলেন। এর মাধ্যমে তারা পূর্ব বাংলা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পশ্চিমবাংলা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে আলাদা করে দুটি সম্প্রদায়ের মধ্যে দ্রুত সৃষ্টি করে। এই দুই সম্প্রদায়ের মধ্যে অনৈক্য ভারতে তাদের শাসনকে আরও শক্তি যুগিয়েছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে ন…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর