উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনাটির গ্রহণযোগ্যতা সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: আমার মতে, ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনাটি নানা কারণে এর গ্রহণযোগ্যতা হারায়। ভারতের শাসনতান্ত্রিক সমস্যার সমাধান ব্রিটিশ শাসকদের অতীতের উদ্যোগগুলোর মতোই ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনা ও ব্যর্থ হয়। দুই প্রধান দল জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ একে জাতীয়তাবাদের স্বাধীনতা প্রদানের একটি সুষ্ঠু পরিকল্পনা হিসেবে অভিহিত করেছিল। কিন্তু এটি কার্যত অনেকটা ১৯৪২ সালের ক্রিপস মিশন প্রস্তাবেরই পুনরাবৃত্তি ছিল। যে কারণে এটি এর কার্যকারিতা হারিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়। উদ্দীপকে বর্ণিত ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনাটি নানা কারণে এর কার্যকারিতা হারিয়ে ফেলে। যেমন -মন্ত্রী মিশন পরিকল্পনার মাধ্যমে ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার দায়িত্ব গণপরিষদের দেওয়া হলেও এর সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত ছিলেন না মন্ত্রী মিশন পরিকল্পনায় কেন্দ্রীয় রাজ্যগুলো সামন্ততন্ত্রকে স্বীকৃতি দেওয়া হয়। দেশীয় রাজ্যগুলোতে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি অনুপস্থিত ছিল। মন্ত্রী মিশন পরিকল্পনায় ভারতের দুটি মুসলিম প্রধান অঞ্চল, একটি হিন্দু প্রধান অঞ্চল ও অন্যটি দেশীয় রাজ্য সমূহ নিয়ে গঠিত অঞ্চল এ চারটি অঞ্চলে বিভক্ত করার কথা বলা হয়। কিন্তু এটি ছিল অবাস্তব ও জটিল। ভারতের রাজনৈতিক জটিলতা এড়ানোর জন্য যেখানে শক্তিশালী কেন্দ্রীয় সরকার দরকার ছিল সেখানে এ পরিকল্পনা একটি দুর্বল কেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা করা হয়। অন্তবর্তী কালীন পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের কোনো ব্যবস্থা মন্ত্রী মিশন পরিকল্পনায় উল্লেখ ছিল না। এ পরিকল্পনায় গণপরিষদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়নি। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ উভয় মন্ত্রী মিশন পরিকল্পনাকে অসহযোগিতা করে। তাদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে ভেবে শেষ পর্যন্ত উভায়ের রাজনৈতিক দলই এ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে।আলোচনা শেষে তাই বলা যায়, বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি এবং কংগ্রেস ও মুসলিম লীগের প্রত্যাখ্যানের কারণে ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা তার কার্যকারিতা হারিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনাটির গ্রহণযোগ্যতা সম্পর্কে তো…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর