উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যের আলোকে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে চিহ্নিত কর। শিক্ষা ক্ষেত্রে তার অবদানসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যের আলোকে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। কেননা তিনি কৃষক প্রজা পার্টি, ঋণ-সালিশি বোর্ড, লাহোর প্রস্তাবের উত্থাপক এবং নিখিল বঙ্গ প্রজাতস্বত্ব আইন প্রণায়ন করেছিলেন। শিক্ষা ক্ষেত্রে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান ছিল অপরিসীম। তিনি ছিলেন অত্যন্ত শিক্ষানুরাগী। তার নেতৃত্বে গ্রাম বাংলার বহু শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত অবকাঠামো গড়ে উঠেছিল। বরিশালের চাকার কলেজ, মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ,শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ তারই অবদান। এছাড়া তিনি অবিভক্ত বাংলা শিক্ষা মন্ত্রী হিসেবে কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা ও মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন। মহিলাদের শিক্ষা বিস্তারে তিনি কলকাতায় লেডি ব্রেবোর্ন কলেজ এবং ঢাকায় ইডেন কলেজ স্থাপন করেন। ১৯২১ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় তার অবদান অসামান্য এবং তার অবদানের স্মৃতি রক্ষার্থেই পরবর্তীতে ফজলুল হক হল প্রতিষ্ঠা করা হয়। মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনি অসংখ্য ছাত্রাবাস নির্মাণ করেন। গণমুখী শিক্ষায় শিক্ষা পরিকল্পনা প্রেসকারক এবং সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক হিসেবেও তিনি বহুল পরিচিত ছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যের আলোকে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে চ…
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর