উদ্দীপকে ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা সাথে ব্রিটিশ ভারতের যে ঘটনার সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায় সেটি হলো বঙ্গভঙ্গ। বঙ্গ বিভাগের পূর্বে বাংলা প্রেসিডেন্সি নামে যে বৃহৎ আয়তন বিশিষ্ট বঙ্গ প্রদেশ ছিল তার পূর্বাঞ্চলের তিনটি বিভাগ ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম ছিল পশ্চিমাঞ্চলের পশ্চাদ ভূমি। পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ বহুদিন ধরে এর বিভক্তি। লর্ড কার্জনের নিকট নবাব স্যার সলিমুল্লাহ ভারতের মুসলিম নেতাদের নিয়ে এর বিভক্তি দাবি করেন। তদানীন্তন রাজনৈতিক প্রেক্ষাপটে সূচতূর ইংরেজ সরকার এ দাবি বাস্তবায়নে মনোযোগ দেয়। কেননা বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল প্রায় দুই লাখ বর্গমাইল। এছাড়াও জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৮০ লক্ষ। যে কারণে একজন লেফটেন্যান্ট গর্ভনর দ্বারা এ বিশাল প্রদেশ শাসন করা অত্যন্ত দূরহ ব্যাপার ছিল।এই কারণে ইংরেজ সরকার মুসলমানদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে বঙ্গভঙ্গ সম্পাদন করে। উদ্দীপকেশ্যামনগর একটি বৃহৎ উপজেলা। এটি উত্তর-দক্ষিণের বিস্তৃত। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত অধিকাংশ উত্তরে অবস্থিত। ফলে দক্ষিণ এ জনপদ বৈষম্যের শিকার। দক্ষিণের একজন শিক্ষিত সচেতন ব্যক্তি বিষয়টি উপলব্ধি করে বৈষম্য থেকে মুক্তি লাভের লক্ষ্যে দক্ষিনে একটি আলাদা উপজেলা করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান। কর্তৃপক্ষ দাবির যৌক্তিকতা, প্রশাসনিক এবং কৌশলগত কারণে বৃহৎ উপজেলাটিকে ভাগ করে দক্ষিণ একটি আলাদা উপজেলা ঘোষণা করে এবং প্রশাসক নিয়োগ করে। আর এই বিষয়টিই উদ্দীপকে উল্লিখিত বিষয় অর্থাৎ বঙ্গভঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? ব…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর