উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন ভারত শাসন আইনের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে ১৯৩৫ সালে ভারত শাসন আইনের কথা বলা হয়েছে। ১৯৩৫ সালে ভারত শাসন আইন ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই আইনের বলেই ভারতের রাজনৈতিক অগ্রগতি সাধিত হয়েছিল। উদ্দীপকটি এ আইনের বৈশিষ্ট্যকেই নির্দেশ করেছে। উদ্দীপকে উল্লিখিত আইনের বৈশিষ্ট্য হিসেবে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রে দ্বৈত শাসন এবং যুক্তরাষ্ট্রীয় আদালতের কথা বলা হয়েছে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনেও এই বিষয়গুলো উল্লেখ আছে। এ আইনে ব্রিটিশ ভারতীয় প্রদেশ সমূহ এবং দেশীয় রাজ্যগুলোর সমন্বয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। ১৯৩৫ সালের ভারত শাসন আইন এর মাধ্যমে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রদানের পরিকল্পনাও গৃহীত হয়। এতে বলা হয় - প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত বিষয়গুলোর ওপর কেন্দ্রীয় সরকারের কোন হত্যাকক্ষেপ থাকবে না। প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি প্রদেশ আত্মনির্ভরশীল হবে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিষয় সমূহ কে সংরক্ষিত এবং হস্তান্তরিত এই দুই ভাগে ভাগ করা হয়। আলোচ্য আইন এর মাধ্যমেই একটি যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপন করা হয়। এর উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিরোধ মীমাংসা করা। এ আলোচনা থেকে প্রমাণিত উদ্দীপকটি ১৯৩৫ সালের ভারত শাসন আইন কে ইঙ্গিত করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন ভারত শাসন আইনের কথা উল্লেখ করা হয়ে…
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর