উদ্দীপকে বর্ণিত কোন আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? উক্ত আইনের বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। নিচে উক্ত আইনের অর্থাৎ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো - ১.এ আইন ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ভারতের উপর থেকে ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়। ২.এ আইন ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা করে। এর দ্বারা ডোমিনিয়ন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ৩. সিন্ধু প্রদেশ, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান,পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে গঠিত হবে পাকিস্তান। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ নিয়ে ভারত রাষ্ট্রের গঠিত হবে। ৪. প্রত্যেক রাষ্ট্রের জন্য একজন গর্ভনর জেনারেল থাকবেন। তিনি হবেন হেড অফ দি স্টেট। ৫. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে ভারত সচিবের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ৬.এ আইনে বলা হয় সংশ্লিষ্ট মন্ত্রিসভার পরামর্শে গর্ভনর নিয়োগ করবেন।৭. এ আইনে গর্ভনর জেনারেল ও গর্ভনরের স্বেচ্ছাধীন, বিচারবুদ্ধি জনিত ক্ষমতা ও বিশেষ দায়িত্ব বিলোপ করা হয়। ৮.১৯৪৮ সালের ৩১ মার্চের মধ্যে এই আইনের বিভিন্ন ধারা কার্যকর করার কথা বলা হয়। ৯.এ আইনে ব্রিটিশ রাজা ভারত সম্রাট উপাধি পরিত্যাগ করেন। ১০. পূর্বে ভারতবর্ষের যে কোন সংবিধান সংস্কার এবং নতুন আইন প্রণীত হতো ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু এই আইনে বলা হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট এর পর থেকে ব্রিটিশ পার্লামেন্টের প্রণীত আইন ভারত ও পাকিস্তানের ওপর প্রযোজ্য হবে না।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কোন আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? উক্ত আই…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর