উদ্দীপকে বর্ণিত আইনের সাথে গভর্নর জেনারেল প্রদত্ত পরিকল্পনাটির সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন প্রদত্ত পরিকল্পনাটি ছিল ৩রা জুন পরিকল্পনা। এই পরিকল্পনার সাথে ১৯৪৭ সালের ভারত শাসন আইনের সম্পর্ক রয়েছে।মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে ভারতে মন্তব্যটি অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই সময় ভারতের নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্ববৃন্দের সাথে ক্ষমতা হস্তান্তর ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালান।কিন্তু এ প্রচেষ্টায় তিনি ব্যর্থ হয়ে ঘোষণা করেন, ভারত বিভাগ ছাড়া ভারতের শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প উপায় নেই। পরবর্তীতে সাম্প্রদায়িকতার ভয়াবহতায় কংগ্রেস ভারত বিভক্তি মেনে নিতে বাধ্য হয়। এমতাবস্থায় ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃত্ববৃন্দের সাথে এক ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত।উদ্দীপকে বর্ণিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাথে লর্ড মাউন্টব্যাটেন প্রদত্ত ৩রা জুন পরিকল্পনার গভীর সাদৃশ্য রয়েছে। কেননা ভারতের তৎকালীন রাজনৈতিক সমস্যা উপলব্ধি করতে পেরেছিলেন ভারতের শেষ গর্ভনর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনার পরবর্তী সময়ে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হলে কংগ্রেস ও মুসলিম লীগ বিপরীত অবস্থানে চলে যায় ফলে তা থেকে বাঁচার একমাত্র উপায় ছিল ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর সে প্রেক্ষিতেই মাউন্টব্যাটেন তার জ্ঞানপ্রসূত পরিকল্পনা মাউন্টব্যাটেন পরিকল্পনা পেশ করেন। ব্রিটিশ সরকার তার এই পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। ফলে ৪ জুলাই ১৯৪৭ সালে মাউন্টব্যাটেন পরিকল্পনা কার্যকর করার লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উপস্থাপিত হয়। এতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। এটি ভারত স্বাধীনতা আইন নামে পরিচিতি পায়। যার আলোকে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাথে লর্ড মাউন্টব্যাটেনের ৩রা জুন পরিকল্পনার অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আইনের সাথে গভর্নর জেনারেল প্রদত্ত পরিকল্পনাটির সম্প…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর