উদ্দীপকে যে দাবিগুলোর কথা বলা হয়েছে, তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে দাবিগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো ১৯৬৬ সালের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত বাংলাদেশ স্বায়ত্তশাসনের ছয় দফা দাবি। ছয় দফার অন্তর্ভুক্ত দফাগুলো হলো-১. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান। ২. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সব বিষয়ে অঙ্করাজ্য গুলোর কোনো ক্ষমতা থাকবে। ৩. সারা দেশে হয় অবাধে বিনিয়োযোগ্য দুই ধরনের মুদ্রা, না হয় বিশেষ সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা। ৪. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। ৫. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এ নির্ধারিত অংশ তারা কেন্দ্র কে দেবে। ৬. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া। সুতরাং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করনে ছয় দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে দাবিগুলোর কথা বলা হয়েছে, তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর