উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল -বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমিও মনে করি উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল । ভারতের রাজনৈতিক ইতিহাসের তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল লাহোর প্রস্তাব। এ প্রস্তাবের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তথ্য সুস্পষ্ট রূপ লাভ করে। মুসলমানরা মুসলিম লীগের নেতৃত্বে তাদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়। এর মাঝে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। সর্বাপেক্ষা গঠনমূলক এ প্রস্তাবের মাধ্যমে মুসলমানদের সকল সমস্যার সুরাহা হয়। পূর্বে পাকিস্তানের যে মুসলমান সম্প্রদায় এতদিন পর্যন্ত নিজেদের আত্মপরিচয়ের সন্ধানে ছিল তারা লাহোর প্রস্তাবে এর সন্ধান পায়। এ প্রস্তাব তাদেরকে একটি জাতীয় চেতনা উদ্বুদ্ধ করে। ১৯৪৭ সালে পৃথক রাজনৈতিক অস্তিত্ব বা রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলেও জাতীয় চেতনায় পরবর্তীকালে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগায়। সর্বোপরি লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রধান না করার কারণে পাকিস্তান জন্মের পর থেকে সেখানে বিভিন্ন আন্দোলন হতে থাকে। পরবর্তীতে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পরিশেষে ৭০ সালের নির্বাচনে জয়ী হওয়ার পূর্ব বাংলাকে ক্ষমতা না দেওয়ার কারণে বাঙালিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে। তাই বলা যায় লাহোর প্রস্তাবে উপরউক্ত বিষয় নিহিত থাকার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আঁকা ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর