উদ্দীপকে 'খ' নং আইনের সাথে তোমার পঠিত বইয়ের সাদৃশ্যপূর্ণ আইনের বৈশিষ্ট্য গুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের খ নং আইনের সাথে সাদৃশ্যপূর্ণ আইনটি হল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। কেননা খ আইনের উল্লেখিত বৈশিষ্ট্যসমূহ সুস্পষ্ট ভাবে কেবল ১৯৪৭ সালের ভারত শাসন আইনের সাথে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ। ১৯৪৭ সালের ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টে যে আইন পাশ করে তা ভারত স্বাধীনতা আইন নামে পরিচিত। এ আইনের সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ ধারা হলো এ আইনে ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠিত হয়, যেগুলো কার্যত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ফলে ভারত সচিব পত্রের কার্যকারিতা বিলুপ্ত হয়ে যায় এবং এ আইনে উক্তপদটির অবসান ঘটানো হয়। একই সাথে এ আইনে রাজকীয় মর্যাদা ও উপাধি থেকে ব্রিটিশ রাজাদের ভারত সম্রাট উপাধি বিলুপ্ত করা হয়। এছাড়া এই আইনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কিছু সংশোধনী আনা হয়। তন্মধ্যে ভারত পাকিস্তান মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী ব্রিটিশ রাজ কর্তৃক গর্ভনর জেনারেল নিয়োগ, ক্ষমতা ও বিশেষ ক্ষমতা বিলোপ, ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাস প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া এই আইনের আরো কিছু বৈশিষ্ট্য হলো, - এ আইনের কমনওয়েলথ থাকা বা না থাকার স্বাধীনতা প্রদান, ডোমিনিয়নগুলোর জন্য গণপরিষদ গঠন ইত্যাদি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'খ' নং আইনের সাথে তোমার পঠিত বইয়ের সাদৃশ্যপূর্ণ আইনের বৈশ…
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর