উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ আইন প্রবর্তনের ফলে ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থায় কী প্রভাব পড়েছিল বলে তুমি মনে কর।
উত্তর: উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ আইন তথা ১৯৩৫ সালে ভারত শাসন আইনের ফলে ভারতীয় শাসন ব্যবস্থার বেশ সুদুর প্রসারী প্রভাব বিস্তার হয়েছিল। ভারতবর্ষের শাসনতান্ত্রিক সংকট এবং জনগণের আন্দোলন ও দাবি-দাওয়ার প্রেক্ষিতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পরিকল্পনা অনুযায়ী নীতিগতভাবে প্রাদেশিক স্বায়ত্তশাসনকে স্বীকার করা হয়। ফলের সবার প্রথম ব্রিটিশ ভারতের শাসনের যে প্রভাব পড়ে তা হল শাসনতান্ত্রিক বিষয়গুলোকে তালিকায় বিভক্ত করে ক্ষমতা প্রাদেশিক সরকারের নিকট অর্পণ। তবে গর্ভনর জেনারেল এর নিকট অতিরিক্ত ক্ষমতা থাকায় তার হত্যক্ষেপ ও কিছু আইনি সীমাবদ্ধতার প্রাদেশিক স্বার্থ শাসনের কার্যকরিতা ফলপ্রসূ হয়নি। পাশাপাশি এই আইন ভারতীয়দের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে। একে গণতন্ত্র বিরোধী হিসেবে সমালোচনা করে মুসলিম লীগ। কেননা ১৯৩৫ সালের আইন ভারতীয়দের সন্তুষ্ট করতে পারেননি। এ আই বরগুনার জেনারেলকে মহাশক্তিধর প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। বস্তুত ১৯৩৫ সালের আইন পূর্বের সময়কার যেকোনো শাসনতান্ত্রিক আইনের চেয়ে উত্তম হলেও দায়িত্বশীল শাসন ব্যবস্থা কেবল কাগজের সীমাবদ্ধ থাকে। বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। তবে ব্রিটিশ ভারতে এই আইন সুদূর প্রসারী প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। কেননা এই আইন পরবর্তীকালে ভারতের রাজনৈতিক অগ্রগতি এবং ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইনের মূল ভিত্তি রচনা করেছিল। যার ধারাবাহিকতায় ভারত ও পাকিস্তান স্বাধীন হয়। অতএব বলা যায় যে ১৯৩৫ সালের ভারত শাসন আইন ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থায় ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ আইন প্রবর্তনের ফলে ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্…
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর