উদ্দীপকে ব্রিটিশ ভারতের কোন আইনের চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্রিটিশ ভারতের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে চিত্র প্রকাশিত হয়েছে। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে ১৪ আগস্ট ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় এবং পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। ১৫ আগস্ট ভারত ইউনিয়ন গঠিত হয়। উক্ত আইনের দুটি নতুন ডোমেনিয়ন সৃষ্টি হয় এবং ডোমিনিয়ন দুটির আইনগত সার্বভৌমত্ব মেনে নেওয়া হয়। গণপরিষদের হাতে সংবিধান প্রণয়নের পূর্ণ দায়িত্ব ও ক্ষমতা ন্যস্ত হয়। ভারত স্বাধীনতা আইনে ডোমিনিয়ন দুটিতে একজন করে গর্ভনর জেনারেল নিয়োগ দেওয়া হয়, গর্ভনর জেনারেল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রাদেশিক গর্ভনর নিয়োগ করবেন। এ আইনে ভারত সচিবের পদের বিলুপ্ত ঘটে এবং দেশীয় রাজ্যগুলোর ওপর থেকে ব্রিটেন রাজার সার্বভৌম ক্ষমতার অবসান ঘটবে। দেশীয় রাজ্যগুলোতে এখন থেকে যেকোনো ডোমিনিয়ন যোগ দিতে বা স্বাধীনভাবে থাকতে পারবে। উদ্দীপকে যে যুগান্তকারী আইনের কথা বলা হয়েছে এটি ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এ আইনের প্রত্যেক ডোমিনিয়নের আইন সভা কে আইন প্রণয়নের পূর্ণক্ষমতা দেওয়া হয়। দেশীয় রাজ্যগুলোর ওপর থেকে বৃটেনের রাজা সার্বভৌম ক্ষমতার অবসান ঘটে। তাছাড়া ব্রিটিশ কমনওয়েলথ যোগদানের ব্যাপারে পাকিস্তান ও ভারতীয় ইউনিয়নকে সিদ্ধান্ত গ্রহণ এর স্বাধীনতা দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী ও বেসামরিক কর্মচারীদের ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হয় যা ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইনকে নির্দেশ করে। সুতরাং বলা যায় উদ্দীপকে ব্রিটিশ ভারতের ১৯৪৭ সালের আইনের চিত্র প্রকাশিত হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্রিটিশ ভারতের কোন আইনের চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর