উদ্দীপকের ঘটনাটি ভারতবর্ষের রাজনীতিকে কীভাবে প্রভাবিত করেছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি তথা বঙ্গভঙ্গ ভারতবর্ষের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। ১৯০৫ সালে সংঘটিত বঙ্গভঙ্গ পরবর্তীতে ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। প্রশাসনিক যুক্তি দেখিয়ে বঙ্গভঙ্গ করা হলেও এর অন্যতম প্রধান কারণ ছিল ব্রিটিশ সরকারের 'Divide and Rule Policy [গণিত] কার্যকর করে ভারতের উদয়মান জাতীয়তাবাদী চেতনাকে নসাৎ করা। বঙ্গভঙ্গের ফলে ভারতের হিন্দু-মুসলমানদের মধ্যে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রতি চিরবিনষ্ট হয়ে পরে। মুসলমানরা নতুন প্রদেশকে ঘিরে তাদের আশার দ্বার উন্মোচন করতে থাকে। অন্যদিকে, হিন্দুরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে। মুসলমানরা তাদের হৃতগৌরব ও মর্যাদা ফিরে পাবার আশায় স্বপ্নবুনে 'আর হিন্দুরা কলকাতাকেন্দ্রিক তাদের প্রতিপত্তি ও অর্থনৈতিক সুবিধা হারানোর ভয়ে আন্দোলন গড়ে তোলে। ফলে হিন্দু-মুসলমান সম্প্রতি ধ্বংস হয়ে যায়। মুসলিমরা ১৯০৬ সালে নিজেদের স্বার্থ সংরক্ষণের প্রয়োজনীয়তা মুসলিম লীগ গড়ে তোলেন। পরবর্তীতে ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস হিন্দুদের এবং মুসলিম লীগ মুসলমানদের দলে পরিণত হয়। যার ফলে হিন্দু-মুসলমান দ্বন্দ্ব চরম পর্যায় পৌঁছায় এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। তাই বলা যায়, বঙ্গভঙ্গ ভারতবর্ষের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি ভারতবর্ষের রাজনীতিকে কীভাবে প্রভাবিত করেছে? আলোচনা…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর