উক্ত ঘটনাটি রদের কারণ মূল্যায়ন কর।
উত্তর: উক্ত ঘটনাটি তথা বঙ্গভঙ্গ রদের পিছনে বেশকিছু কারণ বিদ্যমান ছিল। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার্থে ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য যে বঙ্গভঙ্গ করেছিল তা বিভিন্ন কারণে রদ করতে বাধ্য হয়। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হিন্দু সমাজ বঙ্গভঙ্গের বিরোধীতা করে তীব্র জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলে। তারা প্রচার করেন বাঙালিরা একটি স্বতন্ত্র জাতি এবং বঙ্গভঙ্গ অযৌক্তিক ও অন্যায়। স্বদেশি আন্দোলন গড়ে তুলতে বিলেতি পণ্য বর্জন করলে ব্রিটিশ কারখানা মালিকদের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়। স্বদেশি পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত হতে তারা যে আহ্বান জানায় জনগণ তাতে ব্যাপক সাড়া প্রদান করে। ফলে সমস্ত কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হয়। স্বদেশি আন্দোলন প্রথমে অসহিংস থাকলেও পরবর্তীতে তা সহিংস বিপ্লবী আন্দোলনে রূপ লাভ করে। বাংলার গভর্নরকে হত্যার চেষ্টা করা হয় এবং লর্ড মিন্টোর রাজনৈতিক সচিব লন্ডনে গুলিবিদ্ধ হয়ে মারা গেলে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে বঙ্গভঙ্গ রদ করেন। ক্রমান্বয়ে ব্রিটিশবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে এ আন্দোলন 'ব্রিটিশ খেদাও' আন্দোলনে রূপ নেয়। এছাড়াও সাম্প্রদায়িক বিদ্বেষ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তরিত হলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করেন। মূলত তীব্র হিন্দু জাতীয়তাবাদী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চরমরূপ লাভ করার সৃষ্ট ঘটনাসমূহ মোকাবিলা করতে বাধ্য হয়েই ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত ঘটনাটি রদের কারণ মূল্যায়ন কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর