শেয়ারFacebookWhatsApp

আলমগীর কবীর সাহেবের নির্বাচনি ইশতেহারের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব কতটুকু সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: আলমগীর কবীর সাহেবের নির্বাচনি ইশতেহারের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব আংশিক সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকের ইশতেহারে উল্লিখিত পাঁচটি দফার মধ্যে তিনটি দফার সাথে লাহোর প্রস্তাবের অবিকল মিল আছে। এ দফা তিনটি (i), (iii) ও (iv) যেখানে যথাক্রমে স্বাধীন রাষ্ট্রসমূহ, স্বায়ত্তশাসন ও সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের উল্লেখ আছে। অন্যদিকে, বেকার ও বৃদ্ধ ভাতা এবং পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক দফাগুলোর সাথে লাহোর প্রস্তাবের কোনো সাদৃশ্য নেই।সুতরাং এ বিষয়টি সুস্পষ্টভাবে বলা যায় যে, ইসতেহারের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের আংশিক মিল আছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

আলমগীর কবীর সাহেবের নির্বাচনি ইশতেহারের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্…

উদ্দীপক

জনাব আলমগীর কবীর একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা। তিনি তার ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের দিকে লক্ষ রেখে আসন্ন নির্বাচন উপলক্ষে একটি ইশতেহার ঘোষণা করেন। নিচে ইশতেহারের কয়েকটি দিক উল্লেখ করা হলো-i) মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হবে।ii) বেকার ও বৃদ্ধদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।iii) স্বাধীন রাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম।iv) সংবিধানে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য কার্যকর বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।v) মুসলিম রাষ্ট্রগুলো পরিচালিত হবে পবিত্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

অবিভক্ত বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক।

উত্তর

রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।

উত্তর

আলমগীর কবীর সাহেবের নির্বাচনি ইশতেহারের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব আংশিক সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকের ইশতেহারে উল্লিখিত পাঁচটি দফার মধ্যে তিনটি দফার সাথে লাহোর প্রস্তাবের অবিকল মিল আছে। এ দফা তিনটি (i), (iii) ও (iv) যেখানে যথাক্রমে স্বাধীন রাষ্ট্রসমূহ, স্বায়ত্তশাসন ও সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের উল্লেখ আছে। অন্যদিকে, বেকার ও বৃদ্ধ ভাতা এবং পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক দফাগুলোর সাথে লাহোর প্রস্তাবের কোনো সাদৃশ্য নেই।সুতরাং এ বিষয়টি সুস্পষ্টভাবে বলা যায় যে, ইসতেহারের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের আংশিক মিল আছে।

উত্তর

"মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হবে।" আমি মনে করি উক্তিটিতে স্বাধীন বাংলাদেশ লুক্কায়িত ছিল না। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে লাহোর প্রস্তাবের প্রভাব ছিল সুদূরপ্রসারী। এ ঐতিহাসিক প্রস্তাব গ্রহণের পর মুসলমানদের রাজনৈতিক চিন্তাধারায় যে বৈপ্লবিক পরিবর্তন আসে তার সার্থক পরিণতির ফলে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ প্রস্তাবে শুধু মুসলমানদের জন্য একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করা হয়নি; বরং এর প্রধান দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন।লাহোর প্রস্তাব ১৯৪০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গৃহীত হলেও এটি বাংলাদেশের স্বাধীনতার বীজ বহন করেনি। প্রস্তাবটি মূলত সমগ্র মুসলিম জাতির রাজনৈতিক ও ধর্মীয় স্বার্থ রক্ষার কথা বলেছিল, যা পূর্ব বাংলার জনগণের স্বতন্ত্র চাহিদা ও সাংস্কৃতিক স্বকীয়তাকে উপেক্ষা করেছিল। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার মানুষ শাসন, অর্থনীতি ও সংস্কৃতিতে বৈষম্যের শিকার হয়, যা তাদের স্বাধীনতার দাবি দৃঢ় করে। ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা দাবি এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয় যে, পূর্ব বাংলার জনগণের স্বাধীনতার সংগ্রাম পাকিস্তানের ধারণার বিপরীতে এক ভিন্ন বাস্তবতার প্রতিফলন। লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান সৃষ্টি হলেও বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরি হয় বৈষম্য ও শোষণের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ।।সুতরাং লাহোর প্রস্তাবে পাকিস্তানের স্বাধীনতার বীজ নিহিত থাকলেও বাংলাদেশের স্বাধীনতার বীজ ছিল না। এটি এক স্বতন্ত্র রাজনৈতিক ও ঐতিহাসিক প্রক্রিয়ার ফল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।