শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সাধারণ জনগণ ও সুবিধাবাদী জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে সাধারণ জনগণ বলতে মুসলমান সম্প্রদায় এবং সুবিধাবাদী জনগণ বলতে হিন্দু সম্প্রদায়কে নির্দেশ করা হয়েছে। বঙ্গভঙ্গের ফলে দুই সম্প্রদায়ের মধ্যে বিপরীতমুখী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে বাংলার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এর ফলাফল পরবর্তীকালের রাজনৈতিক ঘটনাবলির ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব রেখেছিল। এর প্রেক্ষিতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিপরীতমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।পূর্ববঙ্গের মুসলমানগণ বঙ্গভঙ্গের ফলে নিজেদের উন্নয়নের আশায় বুক বাঁধে। নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে তারা এ পরিকল্পনাকে স্বাগত জানায়। পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করতে নতুন প্রদেশকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে নবাব সলিমুল্লাহ আপসহীন সংগ্রাম করেন। পূর্ব বাংলার উদীয়মান নেতা এ. কে. ফজলুল হক এবং জমিদার নওয়াব আলী চৌধুরীসহ অনেকে তাকে সমর্থন করেন। তবে স্বল্পসংখ্যক মুসলিম বুদ্ধিজীবী বাঙালি জাতির মধ্যে বিভেদের ষড়যন্ত্র আখ্যায়িত করে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। অন্যদিকে, বঙ্গভঙ্গের প্রতি হিন্দু সম্প্রদায়ের অবস্থান ছিল নেতিবাচক। নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম গঠিত হওয়ায় অনেক নিম্নবর্ণের হিন্দু বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জ্ঞাপন করে। কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চবিত্ত ও উচ্চবর্ণের হিন্দুরা বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি। স্বার্থহানি হওয়ার আশঙ্কায় তারা বঙ্গভঙ্গের চরম বিরোধিতা করে। অনেকে মাতৃভূমির অঙ্গচ্ছেদ বিবেচনা করেও এর • বিরোধিতা করে। জাতীয় কংগ্রেস দল বঙ্গভঙ্গের প্রশ্নে হিন্দু সম্প্রদায়ের বিরোধিতার নীতিকে সমর্থন করে। এতে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন জোরদার হয়। বস্তুত প্রভাবশালী দল কংগ্রেসের সমর্থনের কারণেই শিক্ষিত, উচ্চবিত্ত হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুসংগঠিত আন্দোলন গড়ে তুলতে পেরেছিল।আলোচনার পরিশেষে বলা যায়, বঙ্গভঙ্গ মুসলমান সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রভাব ফেললেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সাধারণ জনগণ ও সুবিধাবাদী জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া পরিলক…

উদ্দীপক

বিশাল আয়তনের জেলা 'ক' গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আয়তনে বড় হওয়ায় বিপুল জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছিল। তাই সরকার জেলাটিকে দুই ভাগে বিভক্ত করে। জেলার সাধারণ জনগণ এ বিভক্তিকে স্বাগত জানালেও সুবিধাবাদী জনগণ এর বিরোধিতা করে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

ঐতিহাসিক পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।

উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন মূলত যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার ক্ষেত্রে অধিক প্রযোজ্য ও প্রাসঙ্গিক। এর মূল কথা হলো সাংবিধানিকভাবে প্রদেশের এখতিয়ারভুক্ত বিষয়াদি প্রাদেশিক সরকার স্থায়ীভাবে নিজস্ব বিবেচনায় পরিচালনা করবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না। প্রাদেশিক স্বায়ত্তশাসন মূলত প্রাদেশিক মন্ত্রিসভাকে প্রাদেশিক আইনসভার নিকট দায়বদ্ধ করে দায়িত্বশীল সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করে। ব্রিটিশ ভারতের রাজনীতিতে এ প্রত্যয়টি সর্বাধিক আলোচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ-ভারতের ঐতিহাসিক বঙ্গভঙ্গের ঘটনার সাথে মিল পাওয়া যায়।বঙ্গভঙ্গের পিছনে বেশকিছু কারণ থাকলেও উদ্দীপকের সাথে সামঞ্জস্য কারণটি প্রশাসনিক ও কূটনৈতিক। এ বিশাল আয়তন প্রদেশের শাসনভার একজন গভর্নরের ওপর ন্যস্ত ছিল। ফলে প্রশাসনিক কাজের সুবিধার কথা বিবেচনা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে দুটি প্রদেশ সৃষ্টি করে। জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার লক্ষ্যে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করার পরিকল্পনা করে। তাদের সুদূরপ্রসারী কূটকৌশল 'প্রশাসনিক' কারণের মোড়কে তারা মূলত হিন্দু-মুসলিমদের ভাগ করে দ্বন্দ্ব সৃষ্টির মাধ্যমে তাদের শাসনকে পাকাপক্ত করতে চেয়েছিল।অন্যদিকে, অভিজাত হিন্দু শ্রেণি এর বিরোধিতা করে এবং কংগ্রেস এ বিরোধিতাকে সমর্থন দেয়।

উত্তর

উদ্দীপকে সাধারণ জনগণ বলতে মুসলমান সম্প্রদায় এবং সুবিধাবাদী জনগণ বলতে হিন্দু সম্প্রদায়কে নির্দেশ করা হয়েছে। বঙ্গভঙ্গের ফলে দুই সম্প্রদায়ের মধ্যে বিপরীতমুখী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে বাংলার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এর ফলাফল পরবর্তীকালের রাজনৈতিক ঘটনাবলির ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব রেখেছিল। এর প্রেক্ষিতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিপরীতমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।পূর্ববঙ্গের মুসলমানগণ বঙ্গভঙ্গের ফলে নিজেদের উন্নয়নের আশায় বুক বাঁধে। নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে তারা এ পরিকল্পনাকে স্বাগত জানায়। পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করতে নতুন প্রদেশকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে নবাব সলিমুল্লাহ আপসহীন সংগ্রাম করেন। পূর্ব বাংলার উদীয়মান নেতা এ. কে. ফজলুল হক এবং জমিদার নওয়াব আলী চৌধুরীসহ অনেকে তাকে সমর্থন করেন। তবে স্বল্পসংখ্যক মুসলিম বুদ্ধিজীবী বাঙালি জাতির মধ্যে বিভেদের ষড়যন্ত্র আখ্যায়িত করে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। অন্যদিকে, বঙ্গভঙ্গের প্রতি হিন্দু সম্প্রদায়ের অবস্থান ছিল নেতিবাচক। নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম গঠিত হওয়ায় অনেক নিম্নবর্ণের হিন্দু বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জ্ঞাপন করে। কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চবিত্ত ও উচ্চবর্ণের হিন্দুরা বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি। স্বার্থহানি হওয়ার আশঙ্কায় তারা বঙ্গভঙ্গের চরম বিরোধিতা করে। অনেকে মাতৃভূমির অঙ্গচ্ছেদ বিবেচনা করেও এর • বিরোধিতা করে। জাতীয় কংগ্রেস দল বঙ্গভঙ্গের প্রশ্নে হিন্দু সম্প্রদায়ের বিরোধিতার নীতিকে সমর্থন করে। এতে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন জোরদার হয়। বস্তুত প্রভাবশালী দল কংগ্রেসের সমর্থনের কারণেই শিক্ষিত, উচ্চবিত্ত হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুসংগঠিত আন্দোলন গড়ে তুলতে পেরেছিল।আলোচনার পরিশেষে বলা যায়, বঙ্গভঙ্গ মুসলমান সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রভাব ফেললেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।