উদ্দীপকের সাথে তোমার গঠিত কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে আমার পাঠ্য বইয়ের ব্রিটিশ ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের সাদৃশ্য লক্ষ্য করা যায়। অবিভক্ত ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ প্রদেশ বঙ্গকে বিভক্ত করার প্রশাসনিক যুক্তি দেখিয়ে ১৯০২ সালে লর্ড কার্জন ভারত সচিব কে চিঠি লিখেন। অবিভক্ত বাংলার আয়তন প্রায় ২ লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি । এ বিশাল আয়তনের প্রদেশের শাসনকার্য পরিচালনা করা ছিল একজন গর্ভনরের পক্ষে নিতান্ত দুরূহ ও কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া পূর্ব বাংলার জনগণের স্বার্থ রক্ষার্থে মুসলিম নেতৃবৃন্দ পূর্ব বাংলাকে আলাদা প্রদেশ রূপে গড়ে তোলার জন্য ব্রিটিশ সরকারের নিকট দাবি উত্থাপন করেছিল। আর এসবের প্রেক্ষিতে প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার কথা চিন্তা করে ব্রিটিশ সরকার বঙ্গ প্রদেশকে আসাম ও পূর্ববঙ্গ প্রদেশে বিভক্ত করেন। উদ্দীপকেও এই ঐতিহাসিক ঘটনার ছায়াপথ ঘটেছে। নাগরিকদের অধিকতর সেবা দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাটি হলো ১৯০৫ সালের বঙ্গভঙ্গ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার গঠিত কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর