উদ্দীপকের দুটি ভারত শাসন আইনের দ্বৈত শাসনের মধ্যে পার্থক্য তুলে ধর।
উত্তর: উদ্দীপকে দুটি ভারত শাসন আইন বলতে ১৯১৯ ও ১৯৩৫ সালের ভারত শাসন আইনকে বুঝানো হয়েছে। এ দুটি 'আইনের অতি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রদেশে দ্বৈত শাসন এবং ১৯৩৫ সালের ভারত শাসন আইনে কেন্দ্রে দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। ১৯১৯ সালের আইনে প্রাদেশিক বিষয়সমূহকে সংরক্ষিত ও হস্তান্তরিত এ দুই ভাগে ভাগ করা হয়। অন্যদিকে, ১৯৩৫ সালের ভারত শাসন আইন কেন্দ্রীয় বিষয়সমূহে সংরক্ষিত ও হস্তান্তরিত এই দুই ভাগে ভাগ করা হয়। ১৯১৯ সালের আইনে হস্তান্তরিত বিষয়সমূহ প্রাদেশিক গভর্নরগণ প্রাদেশিক মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী পরিচালনা করতেন কিন্তু ১৯৩৫ সালের আইনে হস্তান্তরিত বিষয়সমূহ গভর্নরের উপর ন্যস্ত না করে নির্বাচিত মন্ত্রিসভার হাতে ন্যস্ত করা হয়। অপরদিকে, ১৯১৯ সালের আইনে প্রবর্তিত দ্বৈতশাসনে সংরক্ষিত বিষয়সমূহ গভর্নর সরাসরি উপদেষ্টাদের সহযোগিতায় পরিচালনা করতেন যেমন- ১৯৩৫ সালে সংরক্ষিত বিষয়সমূহের ক্ষেত্রে চিত্রের কোনো ভিন্নতা নেই। উপর্যুক্ত দুই আইনে প্রবর্তিত দ্বৈত শাসনের পার্থক্য মূলত কিছু শব্দের মধ্যেই সীমাবদ্ধ। প্রকৃতপক্ষে দুটি দ্বৈতশাসনব্যবস্থা একই কূটকৌশল থেকে উৎসারিত। তা হলো যেকোনো মূল্যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন কায়েম ও তা দীর্ঘস্থায়ী করা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দুটি ভারত শাসন আইনের দ্বৈত শাসনের মধ্যে পার্থক্য তুলে ধর।
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর