আমত্যবর্গ ও নিকট আত্মীয়দের ষড়যন্ত্র পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার আংশিক প্রতিচ্ছবি- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: আমত্যবর্গ ও নিকট আত্মীয়দের ষড়যন্ত্র পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার আংশিক প্রতিচ্ছবি। মন্তব্যটি যথার্থ।১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মূল কারণ ছিল অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং রাজনৈতিক বিশ্বাসঘাতকতা।নবাবের শীর্ষ সেনাপতি মীর জাফর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে গোপন আঁতাত করেন। মীর জাফর ও তার সহযোগীদের ষড়যন্ত্রের ফলে নবাবের সেনাবাহিনীর একটি বড় অংশ যুদ্ধে নিষ্ক্রিয় থাকে, যা ইংরেজদের সহজ বিজয়ে সহায়ক হয়। তবে এসব কারণ ছিল আংশিক, এর বাইরেও আরো অনেক গুরুত্বপূর্ণ কারণ ছিল।পলাশীর যুদ্ধে নাবাবের পরাজিত হওয়ার পেছনে প্রাসাদ ষড়যন্ত্র ছিল মূল কারণ। এর বাইরে নবাবের নেতৃত্ব এবং কৌশলগত দুর্বলতা পরাজয়ের একটি বড় কারণ ছিল। সিরাজউদ্দৌলা স্বল্পবয়সী এবং অনভিজ্ঞ ছিলেন, যা তার সামরিক কৌশলকে দুর্বল করে তোলে। তিনি ইংরেজদের শক্তি এবং তাদের রাজনৈতিক কূটকৌশলের গভীরতা পুরোপুরি বুঝতে পারেননি। এছাড়া, তার শাসনামলে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশাসনিক দুর্বলতা জনসাধারণের মধ্যে অসন্তোষ তৈরি করে, যা তার শাসনের প্রতি সমর্থন হ্রাস করে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া । কোম্পানির কূটনৈতিক কৌশলও এই পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ । ভূমিকা পালন করে। রবার্ট ক্লাইভ এবং তার সহযোগীরা স্থানীয় ক্ষমতাশালী ব্যক্তিদের দুর্নীতি এবং ব্যক্তিগত স্বার্থের সুযোগ নিয়ে নবাবের বিরুদ্ধে জোট গড়ে তোলে। অর্থের বিনিময়ে মীর জাফর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষান্তরিত করা হয়। পরিশেষে ইংরেজদের উন্নত সামরিক কৌশল এবং আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারের সঙ্গে সঙ্গে নবাবের সেনাবাহিনীর দুর্বল প্রস্তুতি ও মনোবল পলাশীর যুদ্ধে পরাজয়ের পথ সুগম করে।তাই বলা যায়, আমত্যবর্গ ও নিকটাত্মীয়ের ষড়যন্ত্র পলাশির যুদ্ধের পরাজিত হওয়ায়- উক্তিটি যথার্থ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
আমত্যবর্গ ও নিকট আত্মীয়দের ষড়যন্ত্র পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার আংশি…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর