উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি তোমার পঠিত কোন আইনের সাথে সাদৃশ আছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আইনের সাথে আমার পঠিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য রয়েছে। ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩ জুন একটি পরিকল্পনা গ্রহণ করেন । এটি কার্যকর করার লক্ষ্যে ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে তিনি একটি বিল উত্থাপন করেন। এ বিলে ব্রিটিশ ভারতে 'ভারত' ও 'পাকিস্তান' নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। ১৯৪৭ সালের ১৮ জুলাই বিলটি রাজকীয় সম্মতির মাধ্যমে আইনে পরিণত হয়। এটিই ১৯৪৭ সালের 'ভারত স্বাধীনতা আইন' নামে খ্যাত। উদ্দীপকে বলা হয়েছে, অধ্যাপক জাহানারা হক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ব্রিটিশ ভারতের তৎকালীন শাসকগণ বহু আইন প্ৰণয়ন করেছেন। কিন্তু আইনগুলো উপমহাদেশের জনগণকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারেনি। তা সত্ত্বেও এ আইনগুলোর মধ্যে সর্বশেষ আইনটি ছিল ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদ ও জনগণের জন্য বহুল প্রত্যাশিত। এখানে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ আইন অনুযায়ী, 'ভারত' ও 'পাকিস্তান' নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লেখিত আইনের সাথে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি তোমার পঠিত কোন আইনের সাথে সাদৃশ আছে কি? ব্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর