উদ্দীপকে বর্ণিত ঘটনাটির সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক যে ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটির সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক বঙ্গভঙ্গ ঘটনার মিল রয়েছে। ব্রিটিশ ভারতে অবিভক্ত 'বাংলা প্রদেশ' ছিল আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে বড়। একজন গভর্নর জেনারেলের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা খুবই কষ্টকর ছিল। তাই গভর্নর জেনারেল লর্ড কার্জন ভারত সচিবকে লিখেছিলেন যে, একটিমাত্র কেন্দ্র থেকে এত বড় ও জনবহুল এলাকা শাসন করা সম্ভব নয়। তার এ লিখিত রিপোর্টের আলোকেই ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে দুটি প্রদেশ সৃষ্টি করা হয়। নতুন প্রদেশটি গঠিত হয় পার্বত্য ত্রিপুরা, ঢাকা, রাজশাহী (দার্জিলিং বাদে), চট্টগ্রাম ও আসাম নিয়ে। এর নাম হয় 'পূর্ববাংলা ও আসাম প্রদেশ। ঢাকাকে এ নতুন প্রদেশের রাজধানী করা হয়। অন্যদিকে, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ; কলকাতা হয় এর রাজধানী। উদ্দীপকে লক্ষ করা যায়, ভারতীয় উপমহাদেশে প্রায় দুইশত বছরের শাসনামলে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেও ভারতীয় উপমহাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। একসময় একজন ব্রিটিশ কর্মকর্তা ভারতীয় উপমহাদেশের বড় একটি প্রদেশকে প্রশাসনিক ও অন্যান্য সুবিধার কারণ দেখিয়ে দুটি প্রদেশে বিভক্ত করলেন, যা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ ঘটনাকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক বঙ্গভঙ্গ ঘটনার সাদৃশ্য বিদ্যমান।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনাটির সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক যে ঘটনার মিল র…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর