উদ্দীকের উল্লিখিত ঘটনার সাথে পাঠ্যবইয়ের ঐতিহাসিক কোন ঘটনার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলম সাহেব তার ধর্মের অনুসারীদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার জন্য তার দলের বার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করেন। উক্ত প্রস্তাবে একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত ছিল, যা ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিচে লাহোর প্রস্তাবের মূল বিষয়বস্তু ব্যাখ্যা করা হলো-১. প্রস্তাবে বলা হয়, নিখিল ভারত মুসলিম লীগের এ অধিবেশনে সুচিন্তিত অভিমত এই যে, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা কার্যকর হবে না বা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না, যদি তা নিম্নরূপ মূলনীতিভিত্তিক না হয়:ক. ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাশাপাশি স্থানসমূহকে 'অঞ্চল' হিসেবে চিহ্নিত করতে হবে।খ. এসব 'অঞ্চল'-কে প্রয়োজনমত এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে ভারতবর্ষের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে 'স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্রসমূহ' গঠন করা যায়।গ. এ স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম।২. দ্বিতীয় প্রস্তাবে বলা হয়, এসব অঞ্চলের সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, শাসনতান্ত্রিক এবং অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য তাদের সাথে পরামর্শ করে যথোপযুক্ত কার্যকর ও বাধ্যতামূলক রক্ষাকবচের ব্যবস্থা সংবিধানে করতে হবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীকের উল্লিখিত ঘটনার সাথে পাঠ্যবইয়ের ঐতিহাসিক কোন ঘটনার সাথে মিল…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর