উদ্দীপকের আলোকে পঠিত বইয়ের ঘটনাটির ফলাফল মূল্যায়ন কর।
উত্তর: লাহোর প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল, আমি এ বক্তব্যের সাথে একমত। নিচে এ সম্পর্কে যুক্তি দেখানো হলো-১৯৪০ সালের ২৩ মার্চ শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। মূল লাহোর প্রস্তাবে ভারতের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের কথা বলা হয়েছিল। এ প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল।লাহোর প্রস্তাবের ওপর ভিত্তি করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান নামক মুসলিম রাষ্ট্রটির সৃষ্টি হয়। কিন্তু ক্ষমতাসীন মুসলিম লীগ লাহোর প্রস্তাবের প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিষয়টিকে এড়িয়ে যায় এবং পূর্ব বাংলার প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করতে থাকে। যে কারণে ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো মিলিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনি ইশতেহারের ১৭নং দফাটি ছিল লাহোর প্রস্তাবের বাস্তবায়ন করা।১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি লাহোর প্রস্তাবের আলোকে উত্থাপন করেন। ৬ দফার ১ম দফাই ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের বাস্তবায়ন করা। পরবর্তীতে ৬ দফাকে ভিত্তি করে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭০ সালে নির্বাচন ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের পর বাঙালি জনগণ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে। যার ফলশ্রুতিতে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়।সুতরাং, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হউক, ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পঠিত বইয়ের ঘটনাটির ফলাফল মূল্যায়ন কর।
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর