উদ্দীপকের প্রস্তাবটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাব এর কথা বলা হয়েছে। ১৯৪০ সালের ২৩ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রস্তাব দিতে হয় তাই ঐতিহাসিক লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ নিচে ব্যাখ্যা করা হলো- ১. ভারতবর্ষকে বিভক্ত করে এর উত্তর-পশ্চিম অপূর্ব অঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে। ২. উল্লেখিত স্বাধীন রাষ্ট্রসমূহের অধীন ইউনিট বা প্রদেশগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। ৩. ভারতের অন্যান্য হিন্দু অঞ্চল গুলোর সমন্বয়েক পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। ৪. সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শের ভিত্তিতে তাদের স্বার্থ ও অধিকার রক্ষার জনসংবিধানের পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। ৫. প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ইত্যাদি বিষয়ের ক্ষমতার সংশ্লিষ্ট অঙ্গরাজ্য গুলোর উপর ন্যস্ত থাকবে। এক্ষেত্রে ভারতের মুসলমানদের স্বার্থ সংরক্ষণের সুনির্দিষ্ট পন্থা নির্ধারণপূর্ব লাহোর প্রস্তাব গৃহীত হয়। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়,লাহোর প্রস্তাব প্রথমত ছিল ভারতের হিন্দুদের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ আর ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের দীপ্ত পদক্ষেপ। দ্বিতীয়ত রাজনৈতিক দৃষ্টিতে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে সুস্পষ্ট আভাস। ১৯৪০ সালের এ লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রস্তাবটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর