উক্ত প্রস্তাবের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাবের যথেষ্ট প্রভাব ছিল। ১৯৪০ সালের ২৩ মার্চ শেরে বাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক মুসলিম লীগের অধিবেশনে এ প্রস্তাবটি গৃহীত হয় বলে এটি ইতিহাসে লাহোর প্রস্তাব নামে খ্যাত। লাহোর প্রস্তাবের প্রতি কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পন্ডিত জওহরলাল নেহেরু এ প্রস্তাবের তীব্র নিন্দা করেন এবং মুসলমানদের জন্য স্বাধীন স্বতন্ত্র, আবার ভূমি অসম্ভব বলে উল্লেখ করেন। তবে ঐতিহাসিক সত্যকে এ যে, লাহোর প্রস্তাবের পর থেকে মুসলমান সম্প্রদায়ের নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক আন্দোলনে এক নতুন ধারার জন্ম হয়। দ্বিজাতিতত্ত্বের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের আলাদা জাতি হিসেবে চিহ্নিত করতে থাকেন। সে অনুযায়ী মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এরপর থেকে মুসলিম লীগ এবং জিন্নাহর রাজনীতি স্বতন্ত্রের রাষ্ট্র গঠন প্রক্রিয়ার দিকে ধাবিত হতে থাকে।১৯৪৭ সালে ১৫ জুলাই লন্ডনে কমন্সসভার এক ঘোষণায় ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমেনিয়ন প্রতিষ্ঠার করার কথা বলা হয়। দুই দেশের সীমানা নির্ধারণের জন্য স্যার র্যাডক্লিফের নেতৃত্বে সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয়। ৯ আগস্ট র্যাডক্লিফ তার সীমান্ত রোয়েদাদ সমাপ্ত করে ভাইসরয়ের কাছে জমা দেন যার রহস্যজনক কারণে আলোর মুখ দেখেননি। ১৯৪৭ শালার ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয় যার ভিত্তিতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রস্তাবের গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর