"ভারত ও পাকিস্তানের স্বাধীনতা অর্জিত হয় শেরে বাংলা ও জিন্নাহের উত্থাপিত প্রস্তাবের ওপর ভিত্তি করে"- উক্তিটি আলোচনা কর।
উত্তর: ভারত ও পাকিস্তানের স্বাধীনতা অর্জিত হয় শেরে বাংলা ও জিন্নাহর লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে- মন্তব্যটি যথার্থ।লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন বাংলার মুখমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে নিজ মাতৃভূমিকে মুক্ত করার জন্য দ্বিজাতি তত্ত্বের আলোকে লাহোর প্রস্তাব পেশ করেন। যার প্রেক্ষিতে মূলত ১৯৪৭ সালের ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।উদ্দীপকে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের স্বাধীনতা অর্জিত হয় শেরে বাংলা ও জিন্নাহর লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে। এখানে মূলত লাহোর প্রস্তাবের কথা বলা হয়েছে। কেননা ভারতের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত অঞ্চলসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪০ সালের '২৩ মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাব গৃহীত হয় যা লাহোর প্রস্তাব নামে পরিচিত। তদানীন্তন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোরে অনুষ্ঠিত এ সম্মেলনে এ প্রস্তাব উত্থাপন করেছিলেন। এ প্রস্তাবে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উল্লেখ ছিল। অর্থাৎ উপমহাদেশের মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রতিষ্ঠা করাই ছিল লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য। যার প্রেক্ষিতে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"ভারত ও পাকিস্তানের স্বাধীনতা অর্জিত হয় শেরে বাংলা ও জিন্নাহের উত্থ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর