শেয়ারFacebookWhatsApp

ভাগ কর ও শাসন কর নীতি প্রয়োগ করেই ব্রিটিশবিরোধী আন্দোলন দমিয়ে রাখে- উক্তিটি আলোচনা কর। ৩

উত্তর: ভাগ কর, শাসন কর নীতি প্রয়োগ করেই ব্রিটিশ বিরোধী আন্দোলন দমিয়ে রাখে- মন্তব্যটি যথার্থ।'ভাগ কর, শাসন কর' নীতি ব্রিটিশ শাসকদের একটি কুটকৌশল। যা ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদী আন্দোলন দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশরা সামাজিক, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে স্থানীয় জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে। তারা হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস ও বৈরিতা বৃদ্ধি করে এবং এক সম্প্রদায়কে অপর সম্প্রদায়ের বিরুদ্ধে উসকে দিয়ে নিজেদের শাসন মজবুত করে।উদ্দীপকে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা ভাগ কর-শাসনকর নীতি প্রয়োগ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন দমিয়ে রাখে।এ কথাটি যথার্থ কারণ, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ এই নীতির একটি উদাহরণ, যা বাংলার হিন্দু-মুসলিম ঐক্যে ফাটল ধরায়। এই নীতি শুধুমাত্র রাজনৈতিক দল ও নেতাদের মধ্যেই বিভক্তি ঘটায়নি, বরং সাধারণ জনগণের মধ্যেও সন্দেহ এবং অসহযোগিতার বীজ বপন করে। ব্রিটিশরা স্থানীয় শাসকদের মধ্যে স্বার্থপরতা জাগিয়ে তুলে তাদেরকে নিজেদের পক্ষে টেনে নেয় এবং একতাবদ্ধ আন্দোলন গড়ে উঠতে বাধা দেয়। তবে, এই নীতির দীর্ঘমেয়াদি প্রভাব নেতিবাচক ছিল, কারণ এটি জাতিগত এবং সাম্প্রদায়িক দ্বন্দ্বের মূলে আরও জটিলতা সৃষ্টি করে, যার প্রভাব স্বাধীনতার পরও রয়ে গেছে। অতএব, এই নীতি ব্রিটিশ শাসনের টিকে থাকার হাতিয়ার হলেও, এটি ভারতীয় সমাজের অভ্যন্তরীণ ঐক্যকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ভাগ কর ও শাসন কর নীতি প্রয়োগ করেই ব্রিটিশবিরোধী আন্দোলন দমিয়ে রাখে-…

উদ্দীপক

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা ভাগকর-শাসনকর নীতি প্রয়োগ করে ব্রিটিশবিরোধী আন্দোলন দমিয়ে রাখে। কংগ্রেস ও মুসলিম লীগ ধর্ম ভিত্তিক দলীয় রাজনীতি না করলে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভ করতে এতো দীর্ঘ সময়ের প্রয়োজন হতো না।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসকরা ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে শাসনকার্য পরিচালনা করার যে নীতি গ্রহণ করেছিল তাকেই 'ভাগ কর শান কর' নীতি বলে। এ নীতির আওতায় ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করে একটি সাম্প্রদায়কে নিজেদের অনুকূলে রেখে অপর সাম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা।

উত্তর

ভাগ কর, শাসন কর নীতি প্রয়োগ করেই ব্রিটিশ বিরোধী আন্দোলন দমিয়ে রাখে- মন্তব্যটি যথার্থ।'ভাগ কর, শাসন কর' নীতি ব্রিটিশ শাসকদের একটি কুটকৌশল। যা ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদী আন্দোলন দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশরা সামাজিক, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে স্থানীয় জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে। তারা হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস ও বৈরিতা বৃদ্ধি করে এবং এক সম্প্রদায়কে অপর সম্প্রদায়ের বিরুদ্ধে উসকে দিয়ে নিজেদের শাসন মজবুত করে।উদ্দীপকে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা ভাগ কর-শাসনকর নীতি প্রয়োগ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন দমিয়ে রাখে।এ কথাটি যথার্থ কারণ, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ এই নীতির একটি উদাহরণ, যা বাংলার হিন্দু-মুসলিম ঐক্যে ফাটল ধরায়। এই নীতি শুধুমাত্র রাজনৈতিক দল ও নেতাদের মধ্যেই বিভক্তি ঘটায়নি, বরং সাধারণ জনগণের মধ্যেও সন্দেহ এবং অসহযোগিতার বীজ বপন করে। ব্রিটিশরা স্থানীয় শাসকদের মধ্যে স্বার্থপরতা জাগিয়ে তুলে তাদেরকে নিজেদের পক্ষে টেনে নেয় এবং একতাবদ্ধ আন্দোলন গড়ে উঠতে বাধা দেয়। তবে, এই নীতির দীর্ঘমেয়াদি প্রভাব নেতিবাচক ছিল, কারণ এটি জাতিগত এবং সাম্প্রদায়িক দ্বন্দ্বের মূলে আরও জটিলতা সৃষ্টি করে, যার প্রভাব স্বাধীনতার পরও রয়ে গেছে। অতএব, এই নীতি ব্রিটিশ শাসনের টিকে থাকার হাতিয়ার হলেও, এটি ভারতীয় সমাজের অভ্যন্তরীণ ঐক্যকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে।

উত্তর

কংগ্রেস ও মুসলিম লীগ ধর্মভিত্তিক দলীয় রাজনীতি না করলে ভারত-পাকিস্তানের স্বাধীনতা অর্জন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতো না- উক্তিটি যৌক্তিক।ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের দীর্ঘায়িত হওয়ার পেছনে কংগ্রেস ও মুসলিম লীগের ধর্মভিত্তিক রাজনীতির বড় ভূমিকা ছিল। কংগ্রেস সর্বধর্মীয় দল হিসেবে নিজেকে উপস্থাপন করলেও হিন্দু সংখ্যাগরিষ্ঠের প্রভাব ছিল স্পষ্ট। অন্যদিকে, মুসলিম লীগ মুসলিমদের স্বার্থ রক্ষায় আলাদা রাষ্ট্রের দাবি তুলে ধরেছিল, যা দ্বিজাতি তত্ত্বের ভিত্তি গড়ে তোলে। এই ধর্মভিত্তিক বিভাজন সাম্প্রদায়িকতার বীজ বপন করে এবং জাতীয় ঐক্যকে দুর্বল করে তোলে। ব্রিটিশরা বিভাজন-নীতির মাধ্যমে এই বিভাজনকে আরও উসকে দেয়, যা তাদের শাসন টিকিয়ে রাখার কৌশল হিসেবে কার্যকর হয়।উদ্দীপকে বর্ণিত ভাগ কর শাসন কর নীতি ব্রিটিশ শাসনকে দীর্ঘায়িত করেছিল ভারতবর্ষে। তবে এর পেছনে তাদের কাজকে সহজ করে দেয় মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেস। ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংসতা স্বাধীনতার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি কংগ্রেস ও মুসলিম লীগ ধর্মীয় ভেদাভেদকে পেছনে ফেলে একটি অভিন্ন জাতীয়তাবাদের ভিত্তিতে আন্দোলন পরিচালনা করত, তবে স্বাধীনতা অর্জনের প্রক্রিয়া অনেক দ্রুত হতে পারত এবং রক্তপাতের মাত্রা কমে আসত। কিন্তু তৎকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় ধর্মীয় পরিচিতি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে এটি এড়ানো সম্ভব ছিল না। ফলে ধর্মভিত্তিক রাজনীতি শুধুমাত্র স্বাধীনতার সময়কাল দীর্ঘায়িত করেনি, বরং তা ভারতীয় উপমহাদেশের ভবিষ্যৎ রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছে। তাই এই উক্তিটি বাস্তবতাকে চিহ্নিত করে, যেখানে ধর্মীয় রাজনীতির প্রভাব স্বাধীনতার প্রক্রিয়াকে জটিল ও বিভাজিত করেছিল। আলোচনা শেষে তাই বলা যায়, কংগ্রেস ও মুসলিম লীগ ধর্মভিত্তিক দলীয় রাজনীতি না করলে ভারত-পাকিস্তানের স্বাধীনতা অর্জন এত বিলম্ব হতো না। মন্তব্যটি যথার্থ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।