উদ্দীপকের আলোকে মিস টুম্পার রাজনৈতিক দলের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকের মিস টুম্পার আলোচিত রাজনৈতিক দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। কােউদ্দীপকের মিস টুম্পা শ্রেণীকক্ষে পাঠদান করানোর সময় বলেন যে, একজন ব্রিটিশ আমলার প্রচেষ্টায় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়। উক্ত রাজনৈতিক দলের কর্মসূচীর ধারাবাহিকতায় ভারত স্বাধীনতা লাভকরেন। তার এরূপ বর্ণনায় ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দলের কথা প্রকাশ পেয়েছে যেটি প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ব্রিটিশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন ছিল। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম ছিল জাতীয়তাবাদী চেতনা, যা ভারতীয় জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। শুরুতে এটি সংস্কারবাদী নীতি গ্রহণ করলেও, ধীরে ধীরে পূর্ণ স্বাধীনতার দাবিতে আন্দোলন গড়ে তোলে। কংগ্রেস ছিল অসাম্প্রদায়িক, যেখানে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশ নিত। মহাত্মা গান্ধীর নেতৃত্বে এটি অহিংস আন্দোলন (সত্যাগ্রহ) পরিচালনা করে। পাশাপাশি, কংগ্রেস গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সংহতি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে, যা পরবর্তীতে ভারতের সাংবিধানিক কাঠামোর ভিত্তি তৈরি করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মিস টুম্পার রাজনৈতিক দলের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর