উদ্দীপকের আলোকে মিস টুম্পার শেষের বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মিস টম্পার শেষের বক্তব্যটি দ্বারা দ্বিজাতি তত্ত্বের প্রকাশ ঘটেছে।যার মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। দ্বিজাতি তত্ত্বের মূলকথা হলো বিচারে ভারতবর্ষে হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি এবং এই দুই জাতির জন্য প্রয়োজন দুটি ভিন্ন রাষ্ট্র। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানের প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে। উদ্দীপকের মিস টুম্পা শ্রেণিকক্ষে এক ছাত্রের উত্তরে তিনি বলেন যে, ধর্মীয় সম্প্রদায়িকতার ভিত্তিতে দুটি রাষ্ট্রের জন্ম হয়। তার এরূপ বক্তব্যে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা ফুটে উঠেছে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয় ১৯৪৭ সালে। এই তত্ত্বের মূল ধারণা ছিল যে হিন্দু ও মুসলমান দুইটি পৃথক জাতি, যাদের ধর্ম, সংস্কৃতি, ভাষা এবং সামাজিক রীতিনীতি ভিন্ন। মুসলিম লীগ বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্বকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্রিটিশ সরকারের কাছে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি উপস্থাপন করেন। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে এই দাবির আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়। ব্রিটিশ সরকার ও ভারতীয় জাতীয় কংগ্রেসের আপত্তি সত্ত্বেও, ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের ফলে উপমহাদেশ বিভক্ত হয় এবং ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং বলা যায়, ভারত ও পাকিস্তান সৃষ্টিতে জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভূমিকা অপরিসীম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মিস টুম্পার শেষের বক্তব্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর