উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সাদৃশ্যপূর্ণ ঘটনা অর্থাৎ বঙ্গভঙ্গ এর রদ- এ দুটি ঘটনার প্রভাব ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রস্তাব জনসমক্ষে প্রকাশ করা হলে ভারতবর্ষের হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বঙ্গভঙ্গের ফলে মুসলমান সম্প্রদায় এক নবজীবন লাভ করে। হতাশার গহ্বর থেকে বেরিয়ে এসে তারার নবচেতনায় উদ্দীপ্ত হয় এবং তাদের হৃতগৌরব পূনরুদ্ধার করে। পুরাতন ঢাকা ঝলমলে উঠে নতুনভাবে। অফিস, আদালত, স্কুল কলেজ, রাস্তাঘাট, চিকিৎসা ভবন প্রভৃতি নতুন করে গড়ে উঠতে শুরু করে। ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা ঢাকার জীবনের গতি সঞ্চার করে। পূর্ববঙ্গের মুসলমান সম্প্রদায় ঢাকা কে কেন্দ্র করে গড়ে তুলতে সচেষ্ট হয় এক শাশ্বত জীবনবোধ। পূর্ব বাংলা নামক নতুন প্রদেশ হওয়ায় মুসলমানরা তাদের স্বতন্ত্র কৃষ্টি ও সভ্যতা বিকাশের এক পৃথক ক্ষেত্র খুঁজে পায়। মধ্যবিত্ত মুসলমানগণ এই ব্যবস্থাকে হিন্দু আধিপত্যবাদের বিরুদ্ধে চরম বিজয় বলে উল্লাসে ফেটে পড়ে। অন্যদিকে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া স্বরূপ কংগ্রেস ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। তারা বঙ্গভঙ্গের ঘটনাকে বাঙালি জাতির বিকাশমান সংহতি ও চেতনার ওপর সুনিশ্চিত আঘাত বলে বর্ণনা করে। এছাড়াও বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, পূর্ব বাংলার মুসলমানদের শাশ্বত জীবনবোধ এবং এর বিপরীতে কলকাতার মাড়োয়ারি, হিন্দু ধনিক ও বণিক সম্প্রদায়ের অর্থনৈতিক জীবন ব্যবস্থার বিপর্যয়। যদিও হিন্দু সম্প্রদায়ের চরম আন্দোলনের মুখে ১৯১১ সালে এই বঙ্গভঙ্গ রহিত হয়ে যায়। আর বঙ্গভঙ্গ রদের প্রভাবে পূর্ব বাংলার গণমানুষের ভাগ্য আবারও বেড়াজালে বন্দি হয়ে পড়ে। মুসলমানদের জাগরন স্তিমিত হলেও হিন্দুরা তাদের হারানো প্রতিপত্তি ফিরে পায়। ফলে মুসলমানরা হতাশা ও হিন্দুরা আনন্দ প্রকাশের মও হয়ে পড়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর