শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে, তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যে রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস।ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শোষণমূলক নীতি ও একের পর এক বৈষম্যমূলক আইন ভারতবাসীর মধ্যে যখন তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল তখন সেই পরিস্থিতিতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণির উচ্চশিক্ষিত নেতারা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অধিকার আদায়ের পথ খুঁজতে থাকেন। এই প্রেক্ষাপটে এক ইংরেজ প্রশাসকের উদ্যোগে গঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস, যার লক্ষ্য ছিল জাতীয় ঐক্য গড়ে তুলে রাজনৈতিকভাবে ভারতবাসীকে সংগঠিত করা।উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক দলটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, যা ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। সাবেক ব্রিটিশ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম এ সংগঠনের প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন। এর প্রতিষ্ঠাকালীন মূল লক্ষ্য ছিল ভারতীয়দের রাজনৈতিক অসন্তোষকে নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করা এবং ইংরেজ সরকারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা ও প্রতিনিধিত্বের মাধ্যমে অধিকার আদায়ের সুযোগ সৃষ্টি করা। কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় চারটি উদ্দেশ্য ঘোষণা করেন- ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য গড়ে তোলা, সমাজ ও রাজনীতির সমস্যাগুলো শনাক্ত করে সমাধানে চেষ্টা করা এবং রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি নির্ধারণ করা। এ উদ্দেশ্যগুলো থেকেই বোঝা যায়, কংগ্রেস শুরুতে ইংরেজ শাসকদের বিরোধিতা নয়, বরং সহনশীল উপায়ে ভারতীয় স্বার্থ রক্ষার পথ প্রশস্ত করতে চেয়েছিল।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে যে রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে, তার প্রতিষ…

উদ্দীপক

ব্রিটিশ ভারতে শাসকদের প্রতি জনগণের অসন্তোষ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এসময় একজন সাবেক ব্রিটিশ আমলা ভারতে ব্রিটিশ অনুগত রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার চেষ্টা চালান এবং তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

Dhaka · 2025

উত্তর

সিপাহী বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়।

উত্তর

ব্রিটিশ শোষণের যাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন মীর নিসার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা-জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতার অভিযোগ করলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালে তিনি দলবলসহ চব্বিশ পরগনার কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষকসেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে যে রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস।ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শোষণমূলক নীতি ও একের পর এক বৈষম্যমূলক আইন ভারতবাসীর মধ্যে যখন তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল তখন সেই পরিস্থিতিতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণির উচ্চশিক্ষিত নেতারা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অধিকার আদায়ের পথ খুঁজতে থাকেন। এই প্রেক্ষাপটে এক ইংরেজ প্রশাসকের উদ্যোগে গঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস, যার লক্ষ্য ছিল জাতীয় ঐক্য গড়ে তুলে রাজনৈতিকভাবে ভারতবাসীকে সংগঠিত করা।উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক দলটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, যা ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। সাবেক ব্রিটিশ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম এ সংগঠনের প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন। এর প্রতিষ্ঠাকালীন মূল লক্ষ্য ছিল ভারতীয়দের রাজনৈতিক অসন্তোষকে নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করা এবং ইংরেজ সরকারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা ও প্রতিনিধিত্বের মাধ্যমে অধিকার আদায়ের সুযোগ সৃষ্টি করা। কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় চারটি উদ্দেশ্য ঘোষণা করেন- ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য গড়ে তোলা, সমাজ ও রাজনীতির সমস্যাগুলো শনাক্ত করে সমাধানে চেষ্টা করা এবং রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি নির্ধারণ করা। এ উদ্দেশ্যগুলো থেকেই বোঝা যায়, কংগ্রেস শুরুতে ইংরেজ শাসকদের বিরোধিতা নয়, বরং সহনশীল উপায়ে ভারতীয় স্বার্থ রক্ষার পথ প্রশস্ত করতে চেয়েছিল।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটি তথা ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে। মন্তব্যটি যথার্থ।ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবিচার ও শোষণের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেছিল তৎকালীন শিক্ষিত ও সচেতন শ্রেণি। এই প্রেক্ষাপটে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি এমন রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, যা উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক হয়। ব্রিটিশ অনুগত রাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে কংগ্রেস স্বাধীনতা আন্দোলনের মুখ্য বাহনে পরিণত হয়। সাবেক ব্রিটিশ আমলা অ্যালান অক্টেভিয়ান হিউম কর্তৃক প্রতিষ্ঠিত কংগ্রেস শুরুতে সরকারের প্রতি অনুগত অবস্থান নিলেও শিগগিরই শাসনতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক দুরবস্থা দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করে। কংগ্রেস ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণের প্রতিনিধিত্ব করলেও সময়ের সাথে হিন্দু নেতৃত্বের প্রাধান্য স্পষ্ট হয়ে ওঠে। তবুও মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির নেতৃত্বে সংগঠনটি প্রশাসনিক ব্যর্থতা, অর্থনৈতিক শোষণ, নাগরিক অধিকার হরণ ইত্যাদি বিষয়ে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে প্রতিবাদ জানাতে থাকে। তারা ব্রিটিশ শাসনের দারিদ্র্যসৃষ্টিকারী নীতির বিরুদ্ধে কথা বলে এবং শিল্প, বাণিজ্য ও কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি তোলে। সংবাদপত্রের স্বাধীনতা, শিক্ষার প্রসার, সিভিল সার্ভিসে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাও কংগ্রেসের দাবি ছিল। এসব কার্যক্রম ধীরে ধীরে জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটায়। পরিণামে ১৯২৯ সালের পর থেকে কংগ্রেস 'পূর্ণ স্বাধীনতা' অর্জনের লক্ষ্য স্থির করে এবং নানা আন্দোলনের মাধ্যমে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভকরে। কংগ্রেস কেবল একটি দল নয়, বরং স্বাধীনতা আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।সুতরাং বলা যায়, কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে-এটি সম্পূর্ণরূপে যথার্থ ও ঐতিহাসিকভাবে প্রমাণিত।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।