উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটি ভারতের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটি তথা ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে। মন্তব্যটি যথার্থ।ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবিচার ও শোষণের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেছিল তৎকালীন শিক্ষিত ও সচেতন শ্রেণি। এই প্রেক্ষাপটে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি এমন রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, যা উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক হয়। ব্রিটিশ অনুগত রাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে কংগ্রেস স্বাধীনতা আন্দোলনের মুখ্য বাহনে পরিণত হয়। সাবেক ব্রিটিশ আমলা অ্যালান অক্টেভিয়ান হিউম কর্তৃক প্রতিষ্ঠিত কংগ্রেস শুরুতে সরকারের প্রতি অনুগত অবস্থান নিলেও শিগগিরই শাসনতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক দুরবস্থা দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করে। কংগ্রেস ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণের প্রতিনিধিত্ব করলেও সময়ের সাথে হিন্দু নেতৃত্বের প্রাধান্য স্পষ্ট হয়ে ওঠে। তবুও মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির নেতৃত্বে সংগঠনটি প্রশাসনিক ব্যর্থতা, অর্থনৈতিক শোষণ, নাগরিক অধিকার হরণ ইত্যাদি বিষয়ে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে প্রতিবাদ জানাতে থাকে। তারা ব্রিটিশ শাসনের দারিদ্র্যসৃষ্টিকারী নীতির বিরুদ্ধে কথা বলে এবং শিল্প, বাণিজ্য ও কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি তোলে। সংবাদপত্রের স্বাধীনতা, শিক্ষার প্রসার, সিভিল সার্ভিসে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাও কংগ্রেসের দাবি ছিল। এসব কার্যক্রম ধীরে ধীরে জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটায়। পরিণামে ১৯২৯ সালের পর থেকে কংগ্রেস 'পূর্ণ স্বাধীনতা' অর্জনের লক্ষ্য স্থির করে এবং নানা আন্দোলনের মাধ্যমে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভকরে। কংগ্রেস কেবল একটি দল নয়, বরং স্বাধীনতা আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।সুতরাং বলা যায়, কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে-এটি সম্পূর্ণরূপে যথার্থ ও ঐতিহাসিকভাবে প্রমাণিত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটি ভারতের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর