উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের পার্লামেন্টে পাসকৃত আইনের সাথে ভারতবর্ষের কোন আইনের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত রাষ্ট্রের পার্লামেন্টে পাশকৃত আইনের সাথে ভারতবর্ষের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মিল রয়েছে। ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এক বিস্তৃত ইতিহাস।ইতিহাসের এই অধ্যায়ে অগ্রগতির ধাপে ধাপে রচিত হয়েছে নানা গুরুত্বপূর্ণ আইন। তন্মধ্যে ভারতীয় কাউন্সিল আইন (১৮৬১ ও ১৮৯২) বঙ্গভঙ্গ আইন (১৯০৫) ও বঙ্গভঙ্গ রদ (১৯১১)-মর্লে-মিন্টো সংস্কার আইন (১৯০৯)-ভারত শাসন আইন ১৯১৯ ও ভারত শাসন আইন ১৯৩৫ গুরুত্বপূর্ণ। এসব আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতবর্ষে শাসন প্রতিষ্ঠা অব্যাহত, রাখার চেষ্টা করেছেন। এতদসত্ত্বেও ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন না থাকায় জনগণ পরিপূর্ণভাবে সন্তুষ্ট হতে পারেনি। কেননা, উপমহাদেশীয় রাজনীতিবিদ ও জনগণের দুর্বার প্রত্যাশা ছিল স্বাধীনতা অর্জন ও স্বশাসন কায়েম। আর এই আকাঙ্ক্ষার চূড়ান্ত বাস্তবায়ন ঘটেছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে। ১৯৪৬ সালে সাম্প্রদায়িক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হয়। অবশেষে মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রেক্ষিতে ব্রিটিশ সরকার সর্বশেষ পদক্ষেপ হিসেবে ভারত স্বাধীনতা আইন ১৯৪৭প্রণয়ন করে। উদ্দীপকে উল্লিখিত বিদেশি শাসনাধীন একটি রাষ্ট্রে দুটি প্রধান সম্প্রদায় বাস করে। দুই সম্প্রদায়ই দেশটি স্বাধীন করতে তীব্র আন্দোলন লিপ্ত। তাই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়ে শাসকগোষ্ঠী অবশেষে একটি আইন প্রণয়ন করে রাষ্ট্রটিকে দুটি ভাগে ভাগ করে। ফলে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। উক্ত ঘটনা নিঃসন্দেহেই তা ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য ধারণ করে। তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনটি হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের পার্লামেন্টে পাসকৃত আইনের সাথে ভারতবর্ষ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর