শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাজনক"- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: "উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় অর্থাৎ বঙ্গভঙ্গ রদে শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাব্যঞ্জক"- উক্তিটি যথার্থ। সামাজিকভাবে পূর্ববঙ্গের অধিকাংশ জনগোষ্ঠী ছিল মুসলমান, যাদের মূল পেশা ছিল কৃষি। অথচ এ অঞ্চলের অধিকাংশ জমিদার ও মহাজন ছিল হিন্দু সম্প্রদায়ের। এদের অত্যাচার, নির্যাতন ও শোষণে মুসলমান সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। শোষণ-নির্যাতন ও অত্যাচারে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে মুসলমানরা স্বাগত জানায়। মুসলমানগণ নতুন চেতনা ও স্বাতন্ত্র্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করে। বঙ্গভঙ্গের প্রতি হিন্দু সম্প্রদায়ের অবস্থান ছিল নেতিবাচক। উচ্চবর্ণের হিন্দু এবং গোঁড়া হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি, বরং চরমভাবে এর বিরোধিতা শুরু করে। ভারতের জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের প্রশ্নে হিন্দুদের বিরোধিতা নীতিকে সমর্থন করে। এতে উগ্র হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়। এ আন্দোলনের মুখে সরকার ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয়। বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা শুনে মুসলিম অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় হতাশ হয়ে পড়ে। বঙ্গভঙ্গ রদ হওয়ায় হিন্দুদের স্বার্থে মুসলিম জনগণের প্রতি ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতা নগ্নরূপে ফুটে ওঠে। এর ফলে ব্রিটিশ সরকারের ওপর মুসলমানদের আস্থা বিনষ্ট হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ। কারণ উদ্দীপকের সরকার জনগণের সুবিধার কথা চিন্তা করে সচেতন নাগরিকদের বিরোধিতা উপেক্ষা করেছে। কিন্তু ব্রিটিশ সরকার পূর্ববঙ্গে জনগণের কথা চিন্তা না করে পশ্চিম বঙ্গের ব্যবসায়ী ও জমিদারদের স্বার্থ রক্ষায় বঙ্গভঙ্গ রদ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হ…

উদ্দীপক

বিশাল আয়তনের জেলা 'ক' গত বছর বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতির পর আয়তনে বড় হওয়ার বিপুল জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার সমস্যা হচ্ছিল। তাই সরকার জেলাটিকে দুই ভাগে ভাগ করেন। জেলার সাধারণ জনগণ ও বিভক্তিকে স্বাগত জানালেও অন্যপক্ষ এর বিরোধিতা করে। কিন্তু সরকার জনস্বার্থে জেলার বিভক্তিকরণ বহাল রাখে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025

উত্তর

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে গঠিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ-ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের মিল পাওয়া যায়। বঙ্গভঙ্গের পেছনে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ বিদ্যমান ছিল। ১৯০৫ সালের আগে ব্রিটিশ ভারতে অবিভক্ত বঙ্গই ছিল সবচেয়ে বড় প্রদেশ। এর আয়তন ছিল প্রায় ১ লক্ষ ৮৯ হাজার বর্গমাইল। এ বিশাল ভূখণ্ডের প্রদেশটিকে কেন্দ্র থেকে একজন গভর্নরের পক্ষে শাসন করা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। তাই প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হয়। শুধু প্রশাসনিক কারণই নয়, ১৯০৫ সালে বাংলাকে বিভক্ত করার পেছনে রাজনৈতিক কারণও ক্রিয়াশীল ছিল। ক্রমবর্ধমান ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপলব্ধি করে ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টি করতে হবে। এ নীতির বাস্তবায়নের জন্য তারা হিন্দু-মুসলিম বিভাজনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে বঙ্গভঙ্গের মতো গুরুত্বপূর্ণ কৌশল ও রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করে। উনিশ শতকের শেষ দিকে ভারতীয়রা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় ১৮৮৫ সালে গড়ে তোলে ভারতীয় জাতীয় কংগ্রেস। বাংলা প্রদেশ বিশেষ করে কলকাতা ছিল কংগ্রেসের অন্যতম সূতিকাগার। ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ এবং বিপ্লবীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ সরকার রাজনৈতিক কৌশল হিসেবে বঙ্গভঙ্গ নীতি গ্রহণ ও বাস্তবায়ন করে। সামাজিকভাবে পূর্ববঙ্গের অধিকাংশ জনগোষ্ঠী ছিল মুসলমান, যাদের মূল পেশা ছিল কৃষি। অথচ এ অঞ্চলের অধিকাংশ জমিদার ও মহাজন ছিল হিন্দু সম্প্রদায়ের। এদের অত্যাচার, নির্যাতন ও শোষণে মুসলমান সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। হিন্দু জমিদারদের শোষণ-নির্যাতন ও অত্যাচারে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে মুসলমানরা স্বাগত জানায়।

উত্তর

"উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় অর্থাৎ বঙ্গভঙ্গ রদে শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাব্যঞ্জক"- উক্তিটি যথার্থ। সামাজিকভাবে পূর্ববঙ্গের অধিকাংশ জনগোষ্ঠী ছিল মুসলমান, যাদের মূল পেশা ছিল কৃষি। অথচ এ অঞ্চলের অধিকাংশ জমিদার ও মহাজন ছিল হিন্দু সম্প্রদায়ের। এদের অত্যাচার, নির্যাতন ও শোষণে মুসলমান সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। শোষণ-নির্যাতন ও অত্যাচারে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে মুসলমানরা স্বাগত জানায়। মুসলমানগণ নতুন চেতনা ও স্বাতন্ত্র্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করে। বঙ্গভঙ্গের প্রতি হিন্দু সম্প্রদায়ের অবস্থান ছিল নেতিবাচক। উচ্চবর্ণের হিন্দু এবং গোঁড়া হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি, বরং চরমভাবে এর বিরোধিতা শুরু করে। ভারতের জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের প্রশ্নে হিন্দুদের বিরোধিতা নীতিকে সমর্থন করে। এতে উগ্র হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়। এ আন্দোলনের মুখে সরকার ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয়। বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা শুনে মুসলিম অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় হতাশ হয়ে পড়ে। বঙ্গভঙ্গ রদ হওয়ায় হিন্দুদের স্বার্থে মুসলিম জনগণের প্রতি ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতা নগ্নরূপে ফুটে ওঠে। এর ফলে ব্রিটিশ সরকারের ওপর মুসলমানদের আস্থা বিনষ্ট হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ। কারণ উদ্দীপকের সরকার জনগণের সুবিধার কথা চিন্তা করে সচেতন নাগরিকদের বিরোধিতা উপেক্ষা করেছে। কিন্তু ব্রিটিশ সরকার পূর্ববঙ্গে জনগণের কথা চিন্তা না করে পশ্চিম বঙ্গের ব্যবসায়ী ও জমিদারদের স্বার্থ রক্ষায় বঙ্গভঙ্গ রদ করে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।