শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ মূল বক্তব্য ব্যাখ্যা কর।

উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোর অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে মুসলিম সংখ্যা গরিষ্ঠ অঞ্চল গুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহের দাবি উত্থাপিত হয়। এসব স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর সীমানা প্রবর্তন করারও প্রস্তাব দেওয়া হয়। মূলত মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রদত্ত দ্বিজাতি তত্ত্বেও প্রায় এমনটাই বলা হয়েছে। দ্বিজাতি তত্ত্বের ধর্মের ভিত্তিতে দুটি দেশ গঠনের প্রস্তাব করা হয়। তাই বলা যায়, লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ মূল বক্তব্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঔপনিবেশিক রাষ্ট্রের একজন খ্যাতনামা মুসলিম রাজনীতিবিদ ধর্মীয় জাতীয়তার ভিত্তিতে তার সম্প্রদায় অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব করে। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলটি এ প্রস্তাব সংশোধন করে।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

উত্তর

১৮৫৮ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।

উত্তর

১৯১৯ সালের ভারত শাসন আইনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদেশ দৈত্যশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয়ে এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গর্ভনের ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গর্ভনর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়কে দু'ভাগে বিভক্ত করায় দ্বৈত শাসন বলে অভিহিত করা হয়।

উত্তর

১৯৪০ সালের ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোর অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে মুসলিম সংখ্যা গরিষ্ঠ অঞ্চল গুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহের দাবি উত্থাপিত হয়। এসব স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর সীমানা প্রবর্তন করারও প্রস্তাব দেওয়া হয়। মূলত মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রদত্ত দ্বিজাতি তত্ত্বেও প্রায় এমনটাই বলা হয়েছে। দ্বিজাতি তত্ত্বের ধর্মের ভিত্তিতে দুটি দেশ গঠনের প্রস্তাব করা হয়। তাই বলা যায়, লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।

উত্তর

উদ্দীপকের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের কথা বলা হয়েছে। বঙ্গভঙ্গ রদের ফলে ভারতের হিন্দু-মুসলমান সম্পর্কের অবনতি হয় এবং কালক্রমে তা চরম রূপ পরিগ্রহ করে। নেহেরু রিপোর্ট প্রকাশিত হলে মুসলমান নেতৃবৃন্দ হতাশ হয়ে পড়েন । ১৯৩৭ সালের নির্বাচন এবং পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ঘোষণা হলে দেশের বিভিন্ন স্থানের দাঙ্গা শুরু হয়। ফলে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা উপলব্ধি করে শেরেবাংলা এ. কে. ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে লাহোর প্রস্তাব পেশ করেন। উদ্দীপকেও লাহোর প্রস্তাবের পটভূমিই চিত্রিত হয়েছে। উদ্দীপকে যে মহান নেতার প্রস্তাবের কথা বলা হয়েছে তা হল শেরে বাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক প্রবর্তিত লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ নিচে দেওয়া হল। ১. ভারতবর্ষকে বিভক্ত করে এর উত্তর-পশ্চিম ও পূর্ব অঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে। ২. ভারতের অন্যান্য হিন্দু অঞ্চল গুলো সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। ৩. উল্লেখিত স্বাধীন রাষ্ট্র সমূহের অধীন ইউনিট বা প্রদেশগুলোর স্বায়ত্তশাসিত ও সার্বভৌমত্ব হবে। ৪. প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ইত্যাদি বিষয়ের ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর ওপর ন্যস্ত থাকবে। ৫. সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শের ভিত্তিতে তাদের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। এক্ষেত্রে ভারতের মুসলমানদের স্বার্থ সংরক্ষণ সুনির্দিষ্ট পন্থা নির্বাচন পূর্বক লাহোর প্রস্তাব গৃহীত হয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, লাহোর প্রস্তাব প্রথমত ছিল ভারতের হিন্দুদের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ আর ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের দীপ্ত পদক্ষেপ। দ্বিতীয়ত,রাজনৈতিক দৃষ্টিতে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সুস্পষ্ট আভাস পরিলক্ষিত হয়েছিল।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।