উদ্দীপকে উল্লিখিত কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করে বলে আমি মনে করি।১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তারা বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এই পরিবর্তনের ফলে বাংলার সাধারণ মানুষের জীবনধারা ও সামগ্রিক অবস্থা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। প্রাচীন সামন্তপ্রথা দুর্বল হয় এবং নবীন ধনিক শ্রেণি গড়ে ওঠে। শিক্ষার ক্ষেত্রে সংস্কার না থাকায় সমাজে অগ্রগতির গতি' মন্থর হয়ে পড়ে। রাজনৈতিকভাবে নবাবশাহী ব্যবস্থা বিলুপ্ত হয় এবং কোম্পানি প্রশাসনিক কর্তৃত্ব গ্রহণ করে। তারা রাজস্ব আদায়ের জন্য 'দিওয়ানি' লাভ করে এবং 'স্থায়ী বন্দোবস্ত' প্রবর্তন করে। এর ফলে জমিদারদের ক্ষমতা বাড়ে, কিন্তু কৃষকরা নিদারুণ শোষণের শিকার হয়। অর্থনৈতিকভাবে কোম্পানির একচেটিয়া বাণিজ্যনীতি স্থানীয় শিল্প, বিশেষত তাঁত ও মসলিন শিল্পকে ধ্বংস করে। বিদেশে কাঁচামাল রপ্তানি ও ব্রিটিশ পণ্যের আমদানি বাংলার বাজার দখল করে নেয়। ফলস্বরূপ বাংলার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং দারিদ্র্য চরম আকার ধারণ করে।সার্বিকভাবে বলা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এক নেতিবাচক পরিবর্তন আনে। এই পরিবর্তন উপনিবেশিক শোষণ ও শাসনের পরিণতিস্বরূপ, যা বাংলার জনগণের দুর্দশা ও উন্নয়ন ব্যাহত হওয়ার অন্যতম কারণ ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর