ইঙ্গিতকৃত আইনের মূল বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন।উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান এবং' ভারত ও পাকিস্তানের জন্ম একটি ঐতিহাসিক মোড়। ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে প্রণীত ১৯৪৭ সালে প্রনীত ভারত স্বাধীনতা আইন এই পরিবর্তনের পথ সুগম করে। আইনটি শুধু দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি নয়, বরং ক্ষমতার রূপান্তর ও নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন করে।উদ্দীপকের উল্লিখিত ৩ জুন পরিকল্পনার আলোকে প্রণীত আইনটি ছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন, যা ভারত বিভাজন ও স্বাধীনতা অর্জনের প্রক্রিয়াকে বাস্তব রূপ দেয়। এই আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। উভয় রাষ্ট্রের জন্য পৃথক গণপরিষদগঠিত হয়, যাদের ওপর ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয়। দেশীয় রাজ্যগুলোকে নিজেদের ইচ্ছামতো ভারত বা পাকিস্তানে যোগদান বা স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়। ডোমিনিয়ন শাসনের অধীনে গভর্নর জেনারেল নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কাজ করবেন। এ আইনে ভারত সচিব পদ বিলুপ্ত হয় এবং কমনওয়েলথ সেক্রেটারিকে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার দায়িত্ব দেওয়া হয়। এতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সংশোধিত রূপ সাময়িকভাবে কার্যকর থাকে। সব মিলিয়ে, এই আইন উপমহাদেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবিধানিক ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আনে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ইঙ্গিতকৃত আইনের মূল বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর