শেয়ারFacebookWhatsApp

পরবর্তী রাজনীতিতে উদ্দীপকে প্রতিফলিত প্রস্তাবের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: পরবর্তী রাজনীতিতে উদ্দীপকে প্রতিফলিত প্রস্তাব অর্থাৎ ঐতিহাসিক লাহোর প্রস্তাবের গুরুত্ব ছিল অভূতপূর্ব।একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব সংবলিত লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা করে। এই প্রস্তাব পরবর্তীতে শুধু পাকিস্তান সৃষ্টির পথ প্রশস্ত করেনি, বরং স্বাধীন বাংলাদেশের সম্ভাবনাও তাতে সুস্পষ্টভাবে নিহিত ছিল। এই প্রস্তাবে ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ আধিপত্য থেকে মুক্তির স্পষ্ট ইচ্ছা প্রকাশ পায়। যদিও ১৯৪৬ সালে মুসলিম লীগ এক রাষ্ট্র গঠনের দিকে অগ্রসর হয়, তবুও লাহোর প্রস্তাবে পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অংশের জন্য আলাদা রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন পূর্ব বাংলার বাঙালিরা বৈষম্যের শিকার হয়, তখন তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। ১৯৫২ থেকে শুরু করে ১৯৭০ সালের নির্বাচন পর্যন্ত সব আন্দোলনের ভিত্তিতে ছিল লাহোর প্রস্তাবে ঘোষিত স্বায়ত্তশাসনের দাবি। এভাবেই প্রস্তাবটির ভিতরকার রাষ্ট্রভাগের ধারণা সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় এবং তা পরিণামে বাংলাদেশ সৃষ্টির পথ সুগম করে।সুতরাং বলা যায়, ঐতিহাসিক লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান নয়, বরং বাংলাদেশের জন্মের বীজতলা হিসেবে কাজ করেছে- এ কথা অস্বীকার করার সুযোগ নেই।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

পরবর্তী রাজনীতিতে উদ্দীপকে প্রতিফলিত প্রস্তাবের গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

একটি ভূখণ্ডে দুটি সম্প্রদায়ের মানুষ বসবাস করত। তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ওই ভূখণ্ডের একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলের একজন নেতা ওই ভূখণ্ডের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন।

Barisal · 2025

উত্তর

১৯৪৬ সালে ব্রিটিশ ভারতে মন্ত্রিমিশন পরিকল্পনা প্রদান করা হয়।

উত্তর

১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় ঘটনা। ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে এ আইন পাসের মাধ্যমে উপমহাদেশে দীর্ঘ প্রায় দুইশ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে এবং এ দুটি রাষ্ট্রের গণতন্ত্রের যাত্রা শুরু হয়। যে কারণে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব অত্যধিক।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের বিষয়টি প্রতিফলিত হয়েছে।উদ্দীপকে উল্লেখ্য যে, একটি ভূখণ্ডে দুটি সম্প্রদায়ের মানুষ বসবাস করত। তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ওই ভূখন্ডের একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলের একজন নেতা ওই ভূখণ্ডের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সাদৃশ্য রয়েছে।ভারত উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। কংগ্রেসের একচেটিয়া শাসনের প্রেক্ষিতে মুসলমানদের স্বার্থরক্ষায় বিকল্প রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা তখন প্রবলভাবে অনুভূত হয়। এমন প্রেক্ষাপটেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, যা মুসলিম সম্প্রদায়ের 'ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি ছিল এমন একটি ঘোষণা, যার মাধ্যমে মুসলিম লীগ ভারতবর্ষে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ভিত্তিতে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন, তা ছিল মুসলিম জাতিসত্তার স্বীকৃতি আদায়ের এক ঐতিহাসিক পদক্ষেপ। লাহোর প্রস্তাবে শুধু পৃথক রাষ্ট্র গঠনের ধারণাই নয়, বরং ওই রাষ্ট্রসমূহের স্বায়ত্তশাসন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং শাসনতান্ত্রিক নিরাপত্তার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়। এ প্রস্তাবের মাধ্যমেই পাকিস্তান প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়, যা পরবর্তীকালে উপমহাদেশ বিভাজনের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

উত্তর

পরবর্তী রাজনীতিতে উদ্দীপকে প্রতিফলিত প্রস্তাব অর্থাৎ ঐতিহাসিক লাহোর প্রস্তাবের গুরুত্ব ছিল অভূতপূর্ব।একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব সংবলিত লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা করে। এই প্রস্তাব পরবর্তীতে শুধু পাকিস্তান সৃষ্টির পথ প্রশস্ত করেনি, বরং স্বাধীন বাংলাদেশের সম্ভাবনাও তাতে সুস্পষ্টভাবে নিহিত ছিল। এই প্রস্তাবে ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ আধিপত্য থেকে মুক্তির স্পষ্ট ইচ্ছা প্রকাশ পায়। যদিও ১৯৪৬ সালে মুসলিম লীগ এক রাষ্ট্র গঠনের দিকে অগ্রসর হয়, তবুও লাহোর প্রস্তাবে পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অংশের জন্য আলাদা রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন পূর্ব বাংলার বাঙালিরা বৈষম্যের শিকার হয়, তখন তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। ১৯৫২ থেকে শুরু করে ১৯৭০ সালের নির্বাচন পর্যন্ত সব আন্দোলনের ভিত্তিতে ছিল লাহোর প্রস্তাবে ঘোষিত স্বায়ত্তশাসনের দাবি। এভাবেই প্রস্তাবটির ভিতরকার রাষ্ট্রভাগের ধারণা সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় এবং তা পরিণামে বাংলাদেশ সৃষ্টির পথ সুগম করে।সুতরাং বলা যায়, ঐতিহাসিক লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান নয়, বরং বাংলাদেশের জন্মের বীজতলা হিসেবে কাজ করেছে- এ কথা অস্বীকার করার সুযোগ নেই।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।