শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আইনের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আইনের গুরুত্ব অর্থাৎ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব ছিল ব্যাপক।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এটি ছিল দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দুটি রাষ্ট্র- ভারত ও পাকিস্তানের অভ্যুদয়ের মূলভিত্তি। উপমহাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে এ আইনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। উদ্দীপকে উল্লিখিত ৩ জুনের পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্ট যে আইনটি পাস করে, তা ছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এ আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের প্রায় ১৯০ বছরের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে এবং জন্ম নেয় স্বাধীন ভারত ও পাকিস্তান। এ আইন শুধু ব্রিটিশ উপনিবেশের সমাপ্তি ঘটায়নি, বরং ভবিষ্যতের জন্য একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিও গড়ে দেয়। গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করে সংসদীয় ও দায়িত্বশীল সরকার গঠনের পথ প্রশস্ত হয়। এ আইন রক্তপাতহীনভাবে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেয়, যার ফলে জনগণের মধ্যে এক নবীন আশাবাদ ও আত্মপরিচয়ের চেতনার বিকাশ ঘটে। পাশ্চাত্য ঘরানার গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূত্রপাত হয় উভয় রাষ্ট্রে। এ আইনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক নতুন অধ্যায় সূচিত হয়, যা পরবর্তী কালে এ অঞ্চলের সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীলতার ভিত্তি হয়ে ওঠে।পরিশেষে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন শুধু দুটি রাষ্ট্রের জন্মই দেয়নি, এটি ছিল উপমহাদেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার বাস্তব পরিণতি ও একটি নতুন যুগের সূচনা।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আইনের গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

'XX^{\prime} নামক রাষ্ট্রটি প্রায় দুইশত বছর বিদেশি শাসকগোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে। প্রথম থেকে উক্ত রাষ্ট্রে টিকে থাকার জন্য বিদেশি শাসকগোষ্ঠী নানাবিধ কূটকৌশল অবলম্বন করতে থাকে। জনগণকে খুশি করার জন্য বিভিন্ন সময় শাসকগোষ্ঠী বিভিন্ন আইন তৈরি করে। অবশেষে বিদেশি শাসকগোষ্ঠী একটি আইন তৈরি করে 'XX^{\prime} নামক রাষ্ট্রটিকে বিভক্ত করে দুটি পৃথক ও স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়ে নিজ দেশে চলে যায়। কিন্তু কোনো আইনই উক্ত রাষ্ট্রের জনগণকে খুশি করতে পারেনি।

Sylhet · 2025

উত্তর

দ্বিজাতি তত্ত্ব হলো মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রবর্তিত একটি রাজনৈতিক মতবাদ।

উত্তর

ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসকরা ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে শাসনকার্য পরিচালনা করার যে নীতি গ্রহণ করেছিল তাকেই 'ভাগ কর ও শাসন কর' নীতি বলে। এ নীতির আওতায় ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করে একটি সাম্প্রদায়কে নিজেদের অনুকূলে রেখে অপর সাম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপটের মিল রয়েছে।উদ্দীপকে উল্লিখিত 'XX^{\prime} নামক রাষ্ট্রটি ছিল বিদেশি শাসকদের দ্বারা দীর্ঘকাল শাসিত, যারা শাসন টিকিয়ে রাখতে নানা কৌশল গ্রহণ করেও জনগণের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হয় এবং শেষপর্যন্ত একটি আইন দ্বারা দেশটিকে দুটি ভাগে বিভক্ত করে। এ ঘটনার সঙ্গে পাঠ্যবইয়ে আলোচিত ভারত স্বাধীনতা আইনের ঘটনার সরাসরি মিল রয়েছে।প্রায় দুই শতাব্দী ব্রিটিশ শাসনের পর ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনা যখন চরমে পৌঁছে তখন মাউন্টব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে ভারতকে ভাগ করে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৯৪৭ সালে পাস হয় ভারত স্বাধীনতা আইন, যার মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।১৯৪৭ সালের ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনার আলোকে কংগ্রেস ও মুসলিম লীগের সম্মতিতে ভারত বিভাগ অনুমোদিত হয়। পরে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাসের মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই আইন ছিল দীর্ঘ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ও উপমহাদেশে ক্ষমতা হস্তান্তরের চূড়ান্ত পরিণতি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আইনের গুরুত্ব অর্থাৎ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব ছিল ব্যাপক।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এটি ছিল দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দুটি রাষ্ট্র- ভারত ও পাকিস্তানের অভ্যুদয়ের মূলভিত্তি। উপমহাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে এ আইনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। উদ্দীপকে উল্লিখিত ৩ জুনের পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্ট যে আইনটি পাস করে, তা ছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এ আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের প্রায় ১৯০ বছরের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে এবং জন্ম নেয় স্বাধীন ভারত ও পাকিস্তান। এ আইন শুধু ব্রিটিশ উপনিবেশের সমাপ্তি ঘটায়নি, বরং ভবিষ্যতের জন্য একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিও গড়ে দেয়। গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করে সংসদীয় ও দায়িত্বশীল সরকার গঠনের পথ প্রশস্ত হয়। এ আইন রক্তপাতহীনভাবে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেয়, যার ফলে জনগণের মধ্যে এক নবীন আশাবাদ ও আত্মপরিচয়ের চেতনার বিকাশ ঘটে। পাশ্চাত্য ঘরানার গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূত্রপাত হয় উভয় রাষ্ট্রে। এ আইনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক নতুন অধ্যায় সূচিত হয়, যা পরবর্তী কালে এ অঞ্চলের সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীলতার ভিত্তি হয়ে ওঠে।পরিশেষে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন শুধু দুটি রাষ্ট্রের জন্মই দেয়নি, এটি ছিল উপমহাদেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার বাস্তব পরিণতি ও একটি নতুন যুগের সূচনা।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।