উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পঠিত ঘটনার ফলাফল মূল্যায়ন কর।
উত্তর: উল্লিখিত ঘটনা তথা বঙ্গভঙ্গের ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।১৯০৫ সালের বঙ্গভঙ্গ একটি ঐতিহাসিক প্রশাসনিক পদক্ষেপ, যা ব্রিটিশ শাসনামলে বাংলাকে পূর্ব ও পশ্চিম-দুটি প্রদেশে বিভক্ত করে। এই বিভাজনের ফলে সমাজের দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলে।উদ্দীপকে আবহে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিচ্ছবি প্রকাশ পায়। তৎকালীন এই বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের জনগণ খুশি হলেও পশ্চিমাঞ্চলের জনগণ ক্ষুব্ধ হয়। কারণ, পূর্বাঞ্চলের মুসলমানগণ নতুন রাজধানী ঢাকাকে ঘিরে শিক্ষা, প্রশাসন ও অর্থনীতির ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে। ঢাকায় নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গকে নিজেদের পুনরুত্থানের সুযোগ হিসেবে দেখেছিল। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের শিক্ষিত হিন্দু সমাজ ও পেশাজীবীরা এ বিভাজনকে নিজেদের প্রভাব হ্রাসের ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে তীব্র প্রতিবাদ করে। তাদের আশঙ্কা ছিল, পূর্বাঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা পেলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা হবে। এভাবে বিভক্তির ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে পারস্পরিক সন্দেহ, অসন্তোষ এবং দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়। তবে মুসলমান সমাজে আত্মবিশ্বাস ও অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হলেও হিন্দু সমাজে শঙ্কা ও ক্ষোভ তীব্র হয়।সুতরাং বলা যায়, বঙ্গভঙ্গ দুই সম্প্রদায়ের মধ্যে ভিন্নমুখী প্রভাব ফেলেছিল-একপক্ষ লাভবান হলেও অন্যপক্ষ নিজেকে বঞ্চিত ও শঙ্কিত মনে করেছিল, যা পরবর্তীকালে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পথও প্রশস্ত করেছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পঠিত ঘটনার ফলাফল মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর