শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত বঙ্গভঙ্গের মিল আছে।উদ্দীপকে উল্লেখ্য যে, জনাব 'ক' বিশাল অঞ্চলের শাসক ছিলেন। তার একার পক্ষে বিশাল অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করা কঠিন ছিল। ফলে জনাব 'ক'-এর কর্তৃপক্ষ এ বিশাল আয়তনের অঞ্চলটিকে 'X [গণিত] ও 'Y [গণিত] নামক অঞ্চলে বিভক্ত করেন। এ ঘটনাটির সাথে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ।১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ শাসকদের একটি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ ছিল, যার মধ্যে 'ভাগ কর ও শাসন কর' নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ সরকার প্রশাসনিক জটিলতা দূর করার অজুহাতে বাংলাকে দুই ভাগে ভাগ করলেও প্রকৃতপক্ষে এটি ছিল রাজনৈতিক কৌশল। হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলন দমনই ছিল প্রকৃত লক্ষ্য। তবে পূর্ববঙ্গের মুসলমান কৃষিজীবী জনগণ এই বিভক্তিকে স্বাগত জানায়, কারণ এতে তারা নতুন প্রশাসনিক রাজধানী ঢাকা থেকে সুবিধা পাবে বলে আশা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এর বিরোধিতা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরিণতিতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল …

উদ্দীপক

জনাব 'ক' বিশাল অঞ্চলের শাসক ছিলেন। তার একার পক্ষে এ বিশাল অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করা কঠিন ছিল। ফলে জনাব 'ক' এর কর্তৃপক্ষ এ বিশাল আয়তনের অঞ্চলটিকে 'XX^{\prime} ও 'YY^{\prime} নামক অঞ্চলে বিভক্ত করেন। এ বিভক্তির ফলে 'XX^{\prime} অঞ্চলের জনগণ খুশি হলেও 'YY^{\prime} অঞ্চলের জনগণ এ বিভক্তির তীব্র বিরোধিতা করে। ফলে 'YY^{\prime} অঞ্চলের জনগণের প্রচণ্ড বিক্ষোভ, অসন্তোষ ও চাপের মুখে কর্তৃপক্ষ দুই অঞ্চলকে পুনরায় একত্রীকরণ করতে বাধ্য হয়। এ সিদ্ধান্তের কারণে 'XX^{\prime} অঞ্চলের জনগণ কর্তৃপক্ষের ওপর অসন্তুষ্ট হয়।

Sylhet · 2025

উত্তর

স্বদেশি আন্দোলন হলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশীয় জিনিসপত্র ব্যবহার ও দেশীয় শিল্পের প্রসারের জন্য পরিচালিত একটি আন্দোলন।

উত্তর

১৯৪০ সালের ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহের দাবি উত্থাপিত হয়। এসব স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর সীমানা পরিবর্তন করারও প্রস্তাব দেওয়া হয়। মূলত মুহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রদত্ত দ্বিজাতি তত্ত্বেও প্রায় এমনটাই বলা হয়েছে। দ্বিজাতি তত্ত্বে ধর্মের ভিত্তিতে দুটি দেশ গঠনের প্রস্তাব করা হয়। তাই বলা যায়, লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত বঙ্গভঙ্গের মিল আছে।উদ্দীপকে উল্লেখ্য যে, জনাব 'ক' বিশাল অঞ্চলের শাসক ছিলেন। তার একার পক্ষে বিশাল অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করা কঠিন ছিল। ফলে জনাব 'ক'-এর কর্তৃপক্ষ এ বিশাল আয়তনের অঞ্চলটিকে 'XX^{\prime} ও 'YY^{\prime} নামক অঞ্চলে বিভক্ত করেন। এ ঘটনাটির সাথে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ।১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ শাসকদের একটি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ ছিল, যার মধ্যে 'ভাগ কর ও শাসন কর' নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ সরকার প্রশাসনিক জটিলতা দূর করার অজুহাতে বাংলাকে দুই ভাগে ভাগ করলেও প্রকৃতপক্ষে এটি ছিল রাজনৈতিক কৌশল। হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলন দমনই ছিল প্রকৃত লক্ষ্য। তবে পূর্ববঙ্গের মুসলমান কৃষিজীবী জনগণ এই বিভক্তিকে স্বাগত জানায়, কারণ এতে তারা নতুন প্রশাসনিক রাজধানী ঢাকা থেকে সুবিধা পাবে বলে আশা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এর বিরোধিতা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরিণতিতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বঙ্গভঙ্গ 'XX^{\prime} অঞ্চলের তথা পূর্ব বাংলার জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল।বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গের মুসলমানরা এক নতুন সম্ভাবনার সূচনা দেখতে পায়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে এ অঞ্চলের অবহেলিত জনগণ আত্মনির্ভরশীলতা অর্জনের আশায় আশাবাদী হয়ে ওঠে। এতে তারা নিজেদের স্বতন্ত্র পরিচয় ও উন্নয়নের সুযোগ লাভের সম্ভাবনা খুঁজে পায়।উদ্দীপকে জনাব 'ক' কর্তৃক অঞ্চল বিভক্তির ঘটনা মূলত বঙ্গভঙ্গের ঐতিহাসিক ঘটনার প্রতিফলন। বাস্তবেও বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের মুসলমানরা দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অবহেলার অবসান ঘটানোর আশায় আনন্দিত হয়েছিল। এ অঞ্চলের আইনশৃঙ্খলা, প্রশাসন ও শিক্ষাব্যবস্থায় উন্নতির আশা দেখা দেয়। নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে মুসলমানদের জন্য সরকারি চাকরি, শিক্ষা ও ব্যবসার সুযোগ বাড়তে থাকে। নবাব সলিমুল্লাহর মতো নেতারা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও মুসলমানদের উন্নয়নে সক্রিয় হয়ে ওঠেন। একই সঙ্গে এ. কে. ফজলুল হক ও নবাব আলী চৌধুরীর মতো নেতারা এ নীতিকে সমর্থন জানিয়ে মুসলমানদের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটান। এ বিভক্তি মুসলমানদের আত্মপরিচয় ও সংঘবদ্ধতার বোধ জাগিয়ে তোলে, যা পরবর্তীতে রাজনৈতিক সংগঠনের ভিত্তি রচনা করে। তবে বঙ্গভঙ্গ রদের ফলে যেমন উদ্দীপকের 'XX^{\prime} অঞ্চলের জনগণ অসন্তুষ্ট হয়েছিল, তেমনি মুসলমানদের মাঝেও হতাশা ও ক্ষোভ জন্ম নেয়। কারণ তারা উপলব্ধি করে, তাদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে।সুতরাং বলা যায়, বঙ্গভঙ্গ পূর্ববঙ্গের মুসলমানদের উন্নয়নের যে আশা জাগিয়ে তুলেছিল, তা রদের ফলে গভীরভাবে ব্যাহত হয়। ফলে রাজনৈতিকভাবে তারা আরও সংগঠিত ও সচেতন হয়ে ওঠে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।