শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বীজ নিহিত ছিল- মন্তব্যটি যৌক্তিক।ঔপনিবেশিক শাসনামলে ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ এবং স্বতন্ত্র জাতিসত্তা রক্ষার প্রয়োজনে কিছু প্রস্তাব উত্থাপিত হয়, যার মধ্যে একটি বিশেষ প্রস্তাব ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব। এই প্রস্তাব পরবর্তীতে শুধু একটি রাষ্ট্রের জন্মই নয়, বরং নতুন রাষ্ট্রের অংশবিশেষে স্বাধীনতার চেতনা গঠনের বীজ রোপণ করে।উদ্দীপকে উল্লিখিত ঐতিহাসিক প্রস্তাবটি হলো ১৯৪০ সালের ওই লাহোর প্রস্তাব, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়। এ প্রস্তাব মুসলমানদের মাঝে স্বতন্ত্র রাজনৈতিক সত্তার অনুভব জাগিয়ে তোলে এবং জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করে। লাহোর প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্তি হলে পূর্বাঞ্চলে (বর্তমান বাংলাদেশ) ওই সময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার জনগণ, যখন বৈষম্যের শিকার হয়, তখন লাহোর প্রস্তাবেই তারা অনুপ্রেরণা খুঁজে পায়। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ২১ দফা, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান-সবই লাহোর প্রস্তাবের সেই প্রাদেশিক স্বায়ত্তশাসনের ধারারই ধারাবাহিক রূপ। এভাবেই পূর্ব বাংলার জনগণের স্বাধিকার চেতনা একসময় স্বাধীনতা আন্দোলনে রূপ নেয় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। সুতরাং, লাহোর প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উৎস ও প্রেরণা হিসেবে কাজ করেছে।আলোচনার শেষে বলা যায়, লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান রাষ্ট্রের ভিত্তিই ছিল না, বরং আরও ছিল স্বাধীন বাংলাদেশের পথরেখাও। এ প্রস্তাবেই নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতার শিকড়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের একজন নেতা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটিকে বিভক্ত করে নতুন একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক একটি প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে একটিমাত্র নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

Mymensingh · 2025

উত্তর

'ভাগ কর ও শাসন কর' নীতি হলো এমন একটি কৌশল, যেখানে কোনো বৃহত্তর দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করে দেওয়া হয়, যেন তারা ঐক্যবদ্ধ হয়ে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে।

উত্তর

মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প সময়ের মধ্যে তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্বের দিকে ঝুঁকে পড়ে। যার ফলে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। এক্ষেত্রে মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তারা একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে। 'যার কারণে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যসূচির ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের 'ক' রাষ্ট্রের এক নেতা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভক্ত করে নতুন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন, তবে পরবর্তীতে একমাত্র রাষ্ট্রই প্রতিষ্ঠিত হয়। এরূপ বর্ণনায় লাহোর প্রস্তাবের সাদৃশ্য পাওয়া যায়।১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নির্ধারণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়, যা 'লাহোর প্রস্তাব' নামে পরিচিত। এ প্রস্তাবটি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা এবং তাদের জন্য স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। লাহোর প্রস্তাবের অনেক বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। যেমন- এ প্রস্তাব অনুযায়ী ভারতবর্ষকে এমনভাবে বিভক্ত করার পরিকল্পনা করা হয়েছিল যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠন করা হতো। এসব রাষ্ট্রের অধীনে প্রতিটি প্রদেশ স্বাধীনভাবে পরিচালিত হতো, তবে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় অঙ্গরাজ্যগুলোর ওপর ন্যস্ত থাকত। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ক্ষমতা রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছিল। প্রস্তাবটি মূলত মুসলিমদের রাজনৈতিক নিরাপত্তা এবং সাংবিধানিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছিল।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বীজ নিহিত ছিল- মন্তব্যটি যৌক্তিক।ঔপনিবেশিক শাসনামলে ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ এবং স্বতন্ত্র জাতিসত্তা রক্ষার প্রয়োজনে কিছু প্রস্তাব উত্থাপিত হয়, যার মধ্যে একটি বিশেষ প্রস্তাব ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব। এই প্রস্তাব পরবর্তীতে শুধু একটি রাষ্ট্রের জন্মই নয়, বরং নতুন রাষ্ট্রের অংশবিশেষে স্বাধীনতার চেতনা গঠনের বীজ রোপণ করে।উদ্দীপকে উল্লিখিত ঐতিহাসিক প্রস্তাবটি হলো ১৯৪০ সালের ওই লাহোর প্রস্তাব, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়। এ প্রস্তাব মুসলমানদের মাঝে স্বতন্ত্র রাজনৈতিক সত্তার অনুভব জাগিয়ে তোলে এবং জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করে। লাহোর প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্তি হলে পূর্বাঞ্চলে (বর্তমান বাংলাদেশ) ওই সময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার জনগণ, যখন বৈষম্যের শিকার হয়, তখন লাহোর প্রস্তাবেই তারা অনুপ্রেরণা খুঁজে পায়। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ২১ দফা, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান-সবই লাহোর প্রস্তাবের সেই প্রাদেশিক স্বায়ত্তশাসনের ধারারই ধারাবাহিক রূপ। এভাবেই পূর্ব বাংলার জনগণের স্বাধিকার চেতনা একসময় স্বাধীনতা আন্দোলনে রূপ নেয় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। সুতরাং, লাহোর প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উৎস ও প্রেরণা হিসেবে কাজ করেছে।আলোচনার শেষে বলা যায়, লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান রাষ্ট্রের ভিত্তিই ছিল না, বরং আরও ছিল স্বাধীন বাংলাদেশের পথরেখাও। এ প্রস্তাবেই নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতার শিকড়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।