উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে কী ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ঘটনা ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে। বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা, এটি মূলত করা হয়েছিল প্রশাসনিক, সুবিধার জন্য, তাছাড়া এটি অর্থনীতির দিক থেকেও পূর্ববঙ্গকে অগ্রসর করে। উদ্দীপকে নাগরিকদের অধিকতর সেবা দেওয়ার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুভাগে ভাগ করে, তেমনই ১৯০৫ সালে ভারতে অবিভক্ত বাংলা প্রদেশকে দুইভাগে ভাগ করেন, একটি গঠিত হয় পার্বত্য ত্রিপুরা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসাম নিয়ে, এর নাম হয় পূর্ববাংলা ও আসাম প্রদেশ, ঢাকাকে এই প্রদেশের রাজধানী করা হয়, অন্যদিকে, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ, এর রাজধানী হয় কলকাতা, এই বিভাজন বাংলার অর্থনৈতিক, সামাজিক ও প্রাদেশিক সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, উদ্দীপকের ঘটনা আমাদের ১৯০৫ সালের বজ্ঞাভঙ্গের কথাই মনে করিয়ে দেয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে কী ? ব্যা…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর