উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা অর্থাৎ বঙ্গভঙ্গের মূলে রয়েছে জাতীয়বাদী আন্দোলনকে নস্যাৎ করা- বক্তব্যটি যথার্থ। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পেছনে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ থাকলেও এর অন্যতম কারণ ছিল রাজনৈতিক তথা ভারতবাসীর জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা। ইংরেজি শিক্ষার প্রসারের ফলে ভারতীয়রা নিজেদের অধিকার নিয়ে সচেতন হয়, ফলে জনগণের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিকাশ ঘটে। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সমগ্র ভারতে জ্যাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, এই জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠে কলকাতা। এসব আন্দোলনের সঠিক বিচার হয় না, বরং ব্রিটিশ শাসকরা তাদের ভাগ কর, শাসন কর নীতি প্রয়োগ বারে বাংলাকে ভাগ করে বাঙালির মনোবল ভাঙার চেষ্টা করে। এছাড়া বড় বড় প্রভাবশালী মানুষেরা বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জানায়, তারা সাধারণ মানুষকে বোঝাতে থাকে যে, নতুন প্রদেশ সৃষ্টি হলে পূর্ব বাংলার মুসলমানরা নিজেদের ভাগ্য উন্নয়নের সুযোগ পাবে, সাধারণ জন্যগণের মতামতকে অগ্রাহ্য করেই বঙ্গভঙ্গ করা হয়। ফলস্বরূপ, রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হিন্দু ও মুসলিমদের মধ্যে দূরত্ব তৈরি করা হয়, তাদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্বের সৃষ্টি হয়। হিন্দু সমাজের দ্রুত উন্নয়নকে সরাসরি বাধা দেওয়া হয়, তাছাড়া এই দুই সম্প্রদায়ের মধ্যকার অনৈক্য ভারতে- ব্রিট্রিশ শাসনকে আরো শক্তি সুগিয়েছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে ন…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর