উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ এ দুটি ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে উল্লেখ রয়েছে, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত ছিল। তাই প্রশাসনিক সুবিধার কথা বলে তারা 'ভাগ কর ও শাসন কর' নীতির ভিত্তিতে বঙ্গ প্রদেশকে বিভক্ত করে। এতে করে পূর্বাঞ্চলের জনগণ খুশি হলেও পশ্চিমাঞ্চলের জনগণের তীব্র বিরোধিতার কারণে পুনরায় তা বাতিল হয়ে যায়। এ ঘটনায় ১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং ১৯১১ সালের বঙ্গভঙ্গ রদের মিল রয়েছে।১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ শাসকদের একটি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পিছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ 'ছিল, যার মধ্যে 'ভাগ কর ও শাসন কর' নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ সরকার প্রশাসনিক জটিলতা দূর করার অজুহাতে বাংলাকে দুই ভাগে ভাগ করলেও প্রকৃতপক্ষে এটি ছিল রাজনৈতিক কৌশল। হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলন দমনই ছিল প্রকৃত লক্ষ্য। তবে পূর্ববঙ্গের মুসলমান কৃষিজীবী জনগণ এ বিভক্তিকে স্বাগত জানায়, কারণ এতে তারা নতুন প্রশাসনিক রাজধানী ঢাকা থেকে সুবিধা পাবে বলে আশা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এর বিরোধিতা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরিণতিতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার সাদৃ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর