উদ্দীপকে কোন বিখ্যাত আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: এ উদ্দীপকে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ছিল ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাসকৃত একটি ঐতিহাসিক আইন, যার মাধ্যমে ভারতবর্ষে প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। এ আইনের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় এবং ক্ষমতা ভারতীয়দের হাতে ন্যস্ত হয়।উদ্দীপকে উল্লিখিত বর্ণনায় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা চিত্র প্রকাশ পেয়েছে। কেননা, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন-এর পরিকল্পনার ভিত্তিতে ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্ট যে আইন পাস করে, সেটিই ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন নামেই পরিচিত।দীর্ঘ আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং কংগ্রেস ও মুসলিম লীগের বিরোধের প্রেক্ষাপটে লর্ড মাউন্টব্যাটেন একটি পরিকল্পনা তৈরি করেন, যা ৩ জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনায় ভারত বিভাগের প্রস্তাব ছিল, যা রাজনৈতিক নেতারা শেষ পর্যন্ত মেনে নেন। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পাস হওয়া ভারত স্বাধীনতা আইন অনুযায়ী ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করে। এর মাধ্যমে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি নতুন রাষ্ট্র আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে, যা উপমহাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিখ্যাত আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর