উদ্দীপকে 'খ' দলের প্রস্তাবের সাথে তুমি ঐতিহাসিক কোন ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'খ' দলের প্রস্তাবের সাথে আমি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছি। ভারতীয় উপমহাদেশ একসময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত ছিল।- এই ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির লক্ষ্যে ভারতের বৃহত্তর দুটি রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ আন্দোলন শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯৪০ সালের ২৩ মার্চ সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুসলমানদের স্বার্থ সম্বলিত একটি প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা উল্লেখ করা হয়। এটিই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' ঔপনিবেশিক রাষ্ট্রের বৃহত্তর দুটি রাজনৈতিক দল 'খ' ও 'গ' স্বাধীনতার জন্য আন্দোলন করছে। একপর্যায়ে 'খ' দল একটি সম্মেলনের মাধ্যমে তাদের সম্প্রদায় অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব দেয়। উদ্দীপকের এসব তথ্য ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ঘটনাকেই নির্দেশ করে। কেননা লাহোর প্রস্তাবে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'খ' দলের প্রস্তাবের সাথে তুমি ঐতিহাসিক কোন ঘটনার সাদৃশ্য খ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর